ভাঙা দেউলের দেবতা,
তব বন্দনা রচিতে, ছিন্না বীণার তন্ত্রী বিরতা।
সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা।তব মন্দির স্থিরগম্ভীর, ভাঙা দেউলের দেবতা।।
তব জনহীন ভবনে
থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে।
যে ফুলে রচে নি পূজার অর্ঘ্য, রাখে নি ও রাঙা চরণে,
সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে।।
পূজাহীন তব পূজারি
কোথা সারা দিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি।
গোধুলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভুখারি
ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি।।
ভাঙা দেউলের দেবতা,
কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা।
কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা-
শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা।।
ভাঙা দেউলের দেবতা
- Sub Title: তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 8
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন
- Sub Title: সে কি অমনি হবে
সহিতে পারি না বিরহের যাতনা
- Sub Title: আইল না শ্যাম গুণমণি
আর তো সময় নাই গো সখী
- Sub Title: যে দিন বন্ধু ছাড়া চক্ষে নিদ্রা নাই ধু
একি অনন্ত লীলা তার দেখ এবার
- Sub Title: আলেক পুরুষ খাকে বারি ক্ষণেক ক্ষণেক হয় নিরাকার
আজি নাহি নাহি নিদ্রা আঁখিপাতে
- Sub Title: তোমর ভবনতলে হেরি প্রদীপ জ্বলে
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
হইল বর্ষাগত শরৎ আগত
- Sub Title: অশ্বিন যামিনী
যার নয়নে নয়ন চিনেছে
- Sub Title: ও তার প্রভেদ কিবা রয়েছে
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
- Sub Title: লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
বঁধুয়া, হিয়া-পর আও রে
- Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি হমার মুখ-‘পর চাও রে!
বাংলা
English 
Comments