“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কী করিব বলে, সখা, তোমার লাগিয়া
কী করিব বলে, সখা, তোমার লাগিয়া
  • Sub Title: কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া

কী করিব বলো, সখা, তোমার লাগিয়া।
কী করিলে জুড়াইতে পারিব ও হিয়া।।
এই পেতে দিনু বুক, রাখো, সখা, রাখো মুখ-

ঘুমাও তুমি গো, আমি রহিনু জাগিয়া।
খুলে বলো, বলো সখা, কী দুঃখ তোমার-
অশ্রুজলে মিলাইব অশ্রুজলধার!
একদিন বলেছিলে মোর ভালোবাসা
পাইলে পুরিবে তব হৃদয়ের আশা।
কই সখা, প্রাণ মন করেছি তো সমর্পণ-
দিয়েছি তো যাহা-কিছু আছিল আমার।
তবু কেন শুকালো না অশ্রুজলধার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রবীন্দ্র সঙ্গীত এর নতুন প্রবন্ধ

হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী

হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী

  • Sub Title: বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়
বলি, ও আমার গোলাপবালা
বলি, ও আমার গোলাপবালা

বলি, ও আমার গোলাপবালা

  • Sub Title: তোলো মুখানি তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন