“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
আমি শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
  • Sub Title: মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে

(আমি) শ্রাবণ-আকাশে ওই দিয়েছি পাতি
মম জল-ছলোছলো আঁখি মেঘে মেঘে।।
বিরহদিগন্ত পারায়ে সারারাতি

অনিমেষে আছে জেগে মেঘে মেঘে।।
(বিরহের পরপারে খুঁজিছে আকুল আঁখি
মিলনপ্রতিমাখানি- খুঁজিছে।)
যে গিয়েছে দেখার বাহিরে
আছে তারি উদ্দেশে চাহি রে।
স্বপ্নে উড়িছে তারি কেশরাশি
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।।
(কেশের পরশ তার পাই রে
পুরব-পবন-বেগে মেঘে মেঘে।)
শ্যামল তমালবনে
যে পথে সে চলে গিয়েছিল বিদায়গোধুলিখনে
বেদনা জড়ায়ে আছে তারি ঘাসে-
(তার না-বলা কথার বেদনা বাজে গো-
চলার পথে পথে বাজে গো।)
কাঁপে নিশ্বাসে-
সেই বারে বারে ফিরে ফিরে চাওয়া
ছায়ায় রয়েছে লেগে মেঘে মেঘে।।

এই গানের সাথে ৪৬৭ পৃষ্ঠার গানের সাদৃশ্য থাকলেও বাক্য বিন্যাসে ভিন্নতা রয়েছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মজো রে পাগেলা মন
মজো রে পাগেলা মন

মজো রে পাগেলা মন

  • Sub Title: গরল পিরিত ছেড়ে দিয়া
বনের কোকিলা রে
বনের কোকিলা রে

বনের কোকিলা রে

  • Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
কেন নিবে গেল বাতি
কেন নিবে গেল বাতি

কেন নিবে গেল বাতি

  • Sub Title: আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন