বলি, ও আমার গোলাপ-বালা, বলি, ও আমার গোলাপ-বালা-
তোলো মুখানি, তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা।।
বলি, কিসের শরম এত! সখী, কিসের শরম এত!সখী, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের শরম এত।
বালা, ঘুমায়ে পড়েছে ধরা। সখী, ঘুমায় চন্দ্রতারা।
প্রিয়ে, ঘুমায় দিক্রবালারা সবে- ঘুমায় জগৎ যত।
বলিতে মনের কথা, সখী, এমন সময় কোথা।
প্রিয়ে, তোলো মুখানি, আছে গো আমার প্রাণের কথা কত।
আমি এমন সুধীর স্বরে, সখী, কহিব তোমার কানে-
প্রিয়ে, স্বপনের মতো সে কথা আসিয়ে পশিবে তোমার প্রাণে।
তবে মুখানি তুলিয়ে চাও, সুধীরে মুখানি তুলিয়ে চাও।
সখী, একটি চুম্বন দাও- গোপনে একটি চুম্বন চাও।।
বলি, ও আমার গোলাপবালা
- Sub Title: তোলো মুখানি তোলো মুখানি- কুসুমকুঞ্জ করো আলা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ রবীন্দ্র সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 6
সম্পর্কিত আরো তথ্য
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
- Sub Title: মাটি পায় না পায় না মাটি পায় না তাকে
হলাম নারে রসিক ভেয়ে
- Sub Title: না জেনে রসের ভেয়ান
কী হবে লাল পাল তুলে ভাই
- Sub Title: ‘সাম্পানের’ উপর
হায় রে বন্ধু
- Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে
পরান কান্দে বন্ধুয়ার পানে চাইতে
- Sub Title: বন্ধু বিনে একা আমি পারি না আর রইতে
এবেলা ডাক পড়েছে কোন্খানে
- Sub Title: ফাগুনের ক্লান্ত ক্ষণের শেষ গানে
প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
- Sub Title: কী উচ্ছ্বাসে
আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি
- Sub Title: আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ির বাণী
প্ৰেম সরোবরে সইগো প্ৰেম সরোবরে
- Sub Title: প্ৰেম সরোবরে নামিলে ধরব বুকে নিদয়া কুম্ভীরে ধু
হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার
- Sub Title: ঐ নাম না লইলে জীবন অসার
দিল-দরিয়ায় ডুবিলে সে দরের খবর পায়
- Sub Title: নইলে পুথি পড়ে পণ্ডিত হইলে কি হয়
বাংলা
English 
Comments