“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

তারে কি আর ভুলতে পারি
তারে কি আর ভুলতে পারি
  • Sub Title: মন দিয়েছি যে চরণে

তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে।
আমি যেদিকে ফিরি সেই দিকে হেরি

ঐ রূপের মাধুরী দুনয়নে।।

তোরা বলিস কালো কালো
কালো নয় সে চাঁদের আলো
সে যে কালাচাঁদ, নাই আর এমন চাঁদ
সে চাঁদের তুলনা তাইরি সনে।।

দেবের দেব শিবভোলা
তার গুরু ঐ চিকণকালা
তোরা বলিস চিরকাল, নন্দের রাখাল
কেমন রাখাল জান গে বেদ-পুরাণে।।

সাধে কি মজেছে রাধে
সেই কালার প্রেম ফাদে
সে ভাব তোরা কি জানবি, বল্লে কি মানবি
লালন বলে শ্যামের গুণ
গোপীরাই জানে।

শিল্পী- হুমায়ন সাধুর ঘনিষ্ট বন্ধু

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
বাজায় বাঁশি ঘনাইয়া ওগো

বাজায় বাঁশি ঘনাইয়া ওগো

  • Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
মুর্শিদ বাবাজান
মুর্শিদ বাবাজান

মুর্শিদ বাবাজান

  • Sub Title: তোমার লাগি কান্দে মনপ্রাণ
 না জানি কেমন রূপ সে
না জানি কেমন রূপ সে

না জানি কেমন রূপ সে

  • Sub Title: নামের সৌরভে যার ত্রিভুবন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন