“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেন ডুবলি না মন গুরুর চরণে
কেন ডুবলি না মন গুরুর চরণে
  • Sub Title: এসে কাল শমন বাঁধবে কোন দিনে

কেন ডুবলি না মন গুরুর চরণে
এসে কাল শমন বাঁধবে কোন দিনে।।

আমার পুত্র আমার দারা
সঙ্গে কেউ যাবেনা তারা যেতে শ্মশানে।
আসতে একা যেতে একা তা কি ভাবিসনে।।

নিদ্রাবশে নিশি গেলো
মিছে কাজে দিন ফুরালো চেয়ে দেখলি নে।
এবার গেলে আর হবেনা পড়বি কুক্ষণে।।

এখনও তো আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায় যদি লয় মনে
সিরাজ সাঁই বলেরে লালন ভ্রমে ভুলিসনে।।

শিল্পীঃ- সেলিনা পারভিন

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মনদুখে মইলাম গো সখী
মনদুখে মইলাম গো সখী

মনদুখে মইলাম গো সখী

  • Sub Title: এগো গোকুল নগরের মাঝে গো সখী কলঙ্ক হৈল রটনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন