“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায়
বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায়
  • Sub Title: মরা ছেলের কান্না দেখে মোল্লাজী ডরায়

বেঁজো নারীর ছেলে ম’লো এ কী হলো দায়
মরা ছেলের কান্না দেখে মোল্লাজী ডরায়।।

ছেলে ম’লো তিন দিন হলো
ছেলের বাবা এসে জন্মাইলো
বাপের জন্ম ছেলে দেখলো
তাতে কি ফল হলো।।

দাই মেরে ফয়তা করে
নাপিত মেরে শুদ্ধ হয়রে
মোল্লা মেরে কাল্লা কাটে
জানাজা পড়ায়।।

লালন ফকির ভেবে বলে
দেখলাম মরা ভাসে মরার ঘাটে
আবার মরা মরায় সাধন করে
মরা ধরে খায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

ব্রজ লীলে একী লীলে
ব্রজ লীলে একী লীলে

ব্রজ লীলে একী লীলে

  • Sub Title: কৃষ্ণ গোপী কারে জানাইলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন