“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 দেখলাম কি কুদরতিময়
দেখলাম কি কুদরতিময়
  • Sub Title: বিনা বীজে আজগবি গাছ

দেখলাম কি কুদরতিময়।
বিনা বীজে আজগবি গাছ

চাঁদ ধরেছে তাই।
নাই সে গাছের আগাগোড়া
শূন্য ভরে আছে খাড়া
ফুল ধরে তার ফলটি ছাড়া
দেখে ধান্ধা হয়।
বলবো কি সেই গাছের কথা
ফুলে মধু ফলে সুধা
সরবতে হরে ক্ষুধা।
দরিদ্রতা যায়।
জানলে গাছের অর্থখানি
চেতন বটে সেহি ধনি
গুরু বলে তারি মানি
লালন ফকির কয়।।

————
হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪১১
‘লালন-গীতিকা’য় সঞ্চারীর ৩য় চরণে ‘সরবতে’ স্থলে ‘সৌরভেতে’ কথান্তর আছে। পাঠটি অধিক সংগত। এর আভোগের পাঠটি নিম্নরূপ :
যে জানে তার অর্থ বাণী
সে তো গুরুর চেতন ধনি।
আমি তারে মুরশিদ বলি
লালন ফকির কয়।।– পৃ. ১২৩

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

রংমহলের রংমশাল মোরা
রংমহলের রংমশাল মোরা

রংমহলের রংমশাল মোরা

  • Sub Title: রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি
ভালোবাসার ছলে আমায়
ভালোবাসার ছলে আমায়

ভালোবাসার ছলে আমায়

  • Sub Title: তোমার নামে গান গাওয়ালে
উৎসর্গ-পত্র
উৎসর্গ-পত্র

উৎসর্গ-পত্র

  • Sub Title: শ্রীজিতেন্দ্রনাথ ঘোষ
সই গো, বলিয়া দে আমায়
সই গো, বলিয়া দে আমায়

সই গো, বলিয়া দে আমায়

  • Sub Title: দিবা নিশি ঝুরিয়া মরি কালিয়া সোনার দায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন