কে আমায় পাঠালে এহি ভাবনগরে
মনের আঁধার হরা চাঁদ
সেই দয়াল চাঁদআর কতোদিন দেখবো তাঁরে।।
কে দেবেরে উপাসনা
করিরে আজ কি সাধনা
কাশীতে যাই কী কারণে থাকি
আমি কোথা গেলে পাবো সে চাঁদরে।।ঘর ছেড়ে জঙ্গলে খোঁজা
যে পথে তাঁর আসাযাওয়া
সে পথের হয় কোন ঠিকানা
কে জানাবে আজ আমারে।।মনফুলে পূজিব কি
নামব্রহ্ম রসনায় জপি
কিসে দয়া তাঁর হবে পাপির ‘পর
অধীন লালন বলে তাইতে প’লাম ফেরে।।
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- Sub Title: মনের আঁধার হরা চাঁদ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 42
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরি হইয়ে কেন বল হরি
- Sub Title: না পরিবে গউর চান্দ
নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
- Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
রাত পোহালে পাখি বলে দে রে খাই দে রে খাই
- Sub Title: আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই
পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চল
- Sub Title: ধীরে ধীরে ধীরে চল
জীবন থাকিতে গো পিরিতে আর মন দিও না
- Sub Title: ও তোর পদে ধরি বিনয় করি গো ওহে গো ললিতা সখী
দুলে চরাচর হিন্দোল-দোলে
- Sub Title: বিশ্বরমা দোলে বিশ্বপতি কোলে
বুঝি কোন কর্মফলে
- Sub Title: কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে ধু
রাই বিনে প্রাণ যায় না রাখা
- Sub Title: যা রে সুবল আইনে দেখা
কে যাও রে মদিনার পথে, ওহে মুসাফির
- Sub Title: আমার সালাম কইও দরবারে নবির
আজি শরততপনে প্রভাতস্বপনে
- Sub Title: ওই শেফালির শাখে কী বলিয়া ডাকে বিহগ বিহগী কী যে গায় গো
কালারে মুই তোরে চিনলাম না
- Sub Title: তুই যে অনাথের বন্ধু তার অই যত কারখানা ধু
বনের কোকিলা রে
- Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
বাংলা
English 
Comments