“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কৃষ্ণপ্রেমের পোড়াদহ
কৃষ্ণপ্রেমের পোড়াদহ
  • Sub Title: কী দিয়ে জুড়াই বলো সখি

কৃষ্ণপ্রেমের পোড়াদেহ
কী দিয়ে জুড়াই বলো সখি।
কে বুঝিবে অন্তরের ব্যথা

কে মোছাবে আঁখি।।

যে দেশে গেছে বন্ধু কালা
সেই দেশে যাবো নিয়ে ফুলের মালা
আমি ঘুরিবো নগর গাঁয়ে যোগিনী বেশে
সুখ নাই যে মনে গো সখি।।

তোমরা যদি দেখে থাকো কালারে
বলে দাও গো তাঁর খবর আমারে
নইলে আমি প্রাণ ত্যাজিব যমুনার জলে
কালাচাঁদ করে গেলো আমায় একাকী।।

কালাচাঁদকে হারাইয়ে হলাম যোগিনী
কতো দিবানিশি গেলো কেমনে জুড়াই প্রাণই
লালন বলে কর্মদোষে না পাইল রাই
কালার যুগল চরণ কেঁদে হবে কি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ও রূপ লাগিল নয়নে বন্ধু
ও রূপ লাগিল নয়নে বন্ধু

ও রূপ লাগিল নয়নে বন্ধু

  • Sub Title: ঘরে আছে কুলবধূ মুখে নাহি সব মধু

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন