“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল
  • Sub Title: এ সংসারে তাঁরে চিনা না গেলো

মুর্শিদ ধনী গুণমণি গোপনে র’ল।
এ সংসারে তাঁরে চিনা না গেলো।।

চার যুগে সে রয় গোপনে
দেখা নাই করো সনে
ব্রহ্মা বিষ্ণু না পায় ধ্যানে
মুনিগণ ঘুরে ম’ল;
নূরনবিকে মেহের করে
আপনি দিদার দিল।।

ইঞ্জিল, তৌরাত, জব্বুর, কোরান
চার কেতাব করলেন সোবহান
কোনটা তাঁর করলেন নিশান
তার প্রমাণ জগতে আর কে র’ল;
সে কখন কোন ধেয়ানে থাকে
কিছুই না জানা গেলো।।

সাধুর জবানে শুনি
ধরাতে আছেন ধনি
কথা কয় না গুণমণি
চেনা বিষম দায় হল;
ভেবে লালন বলে ম’লাম ঘুরে
মানুষ জনম অসার হলো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সাম্পানের গান
সাম্পানের গান

সাম্পানের গান

  • Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
কই গো রাধার মনচোর
কই গো রাধার মনচোর

কই গো রাধার মনচোর

  • Sub Title: প্রেম করিয়া গেল ছাড়িয়া
এতদিন পরে মোরে
এতদিন পরে মোরে

এতদিন পরে মোরে

  • Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
বসন্ত আওল রে! মধুকর গুন গুন
বসন্ত আওল রে! মধুকর গুন গুন

বসন্ত আওল রে! মধুকর গুন গুন

  • Sub Title: মধুকর গুন গুন অমুয়ামঞ্জরী কানন ছাওল রে
বেদনা কী ভাষায় রে
বেদনা কী ভাষায় রে

বেদনা কী ভাষায় রে

  • Sub Title: মর্মে মর্মরি গুঞ্জরি বাজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন