“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 চিরদিন জল ছেঁচে মোর
চিরদিন জল ছেঁচে মোর
  • Sub Title: জল ছাড়ে না এ ভাঙ্গা নায়

চিরদিন জল ছেঁচে মোর
জল ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল ছেঁচতে গেলে

তিন মালা যোগায় তেতালায়।।

ছুতোর বেটার কারসাজিতে
জনম তরীর ছাদ মারা নয়।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
মেজেল কাঠ গড়েছে তলায়।।

আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকম খেলায়।
আমার দশা তলা ফাঁসা
জল ছেঁচা সার গুদড়ী গলায়।।

মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
লালন বলে মোর কপালে
কি হবে নিকাশের বেলায়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে
মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

মধুঋতু নিত্য হয়ে রইল তোমার মধুর দেশে

  • Sub Title: যাওয়া-আসার কান্নাহাসি হাওয়ায় সেথা বেড়ায় ভেসে
 আর তো কালার সে ভাব নাইকো সই
আর তো কালার সে ভাব নাইকো সই

আর তো কালার সে ভাব নাইকো সই

  • Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই
খবর রাখনি
খবর রাখনি

খবর রাখনি

  • Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন