“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
  • Sub Title: সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়

সাঁইর নিগূঢ় লীলা বুঝতে পারে এমন সাধ্য নাই
সাঁইর নিরাকারে স্বরূপ নির্ণয়।

একদিন সাঁই নৈরেকারে ভেসেছিল ডিম্বুভরে
ডিম্বু ভেঙ্গে আসমান-জমিন গঠলেন দয়াময়।।

নূরের দিরাকের পরে
নূর নবীর নূর পয়দা করে
নূরের হুজরার ভিতর
নূর নবির সিংহাসন রয়।।

যে পিতা সেই তো পতি
গঠলেন সাঁই আদম ছবি
কে বোঝে তার কুদরতি
কেশের আরে পাহাড় লুকায়।।

ধরাতে সাঁই সৃষ্টি করে
ছিলেন সাঁই নিগুম ঘরে
লালন বলে সেহি দ্বারে
জানা যায় সাঁইয়ের নিগূঢ় পরিচয়।।

Posted from WordPress for Android

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন তোমার হ’ল না দিশে
মন তোমার হ’ল না দিশে

মন তোমার হ’ল না দিশে

  • Sub Title: এবার মানুষের করণ হবে কিসে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন