“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়
যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়
  • Sub Title: যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়

সদায় সে নিরঞ্জন নীরে ভাসে।
যে জানে সে নীরের খবর, নীর ঘাটায়।

তারে খুঁজলৈ পায় অনায়াসে।
বিনে মেঘে নীর বরিষণ
করিতে হয় তার অন্বেষণ
জগত হল ডিম্বের গঠন
থাকিয়ে আবিম্ব শুম্ভোবাসে।
যথা নীরের হয় উৎপত্তি
সেই আবেশে জন্মে শক্তি
মিলন হল উভয় রতি
ভাসলে যখন নরেকারে এসে৷
নীরে নিরঞ্জন অবতার
নীরেতে সব করবে সংহার
সিরাজ সাঁই তাই কয় বারেবার
দেখ রে লালন আত্মতত্ত্ব বশে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২০৯; লালন-গীতিকা, পৃ. ১৫১; হারামণি, ৭ম খণ্ড, পৃ. (২৩)

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা

  • Sub Title: জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা
সেই কালা চাঁদ নদে এসেছে
সেই কালা চাঁদ নদে এসেছে

সেই কালা চাঁদ নদে এসেছে

  • Sub Title: ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম

যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম

  • Sub Title: সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম
কোথায় হে দয়াল কান্ডারী
কোথায় হে দয়াল কান্ডারী

কোথায় হে দয়াল কান্ডারী

  • Sub Title: ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন