“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 জীব ম’লে জীব যায় কোন সংসারে
জীব ম’লে জীব যায় কোন সংসারে
  • Sub Title: ঈশ্বরের ঘর-বাড়ি যদি হয় অসার ভুবনে

জীব ম’লে জীব যায় কোন সংসারে।
ঈশ্বরের ঘর-বাড়ি যদি হয় অসার ভুবনে।

রাম নারায়ণ গৌর হরি
ঈশ্বর যদি গণ্য করি
তারা তবে গর্ভধারী
এ সংসারে হয় কেনে।
যারে তারে ঈশ্বর বলা
বুদ্ধি নাই তার অর্ধ তোলা
ঈশ্বরের হয় যম-জ্বালা
ভাব কি সে তাই মনে।
ত্রিজগতের মূলধার সাঁই
জন্ম-মৃত্যু তার কিছুই নাই
সিরাজ সাঁই কয়, লালন রে তাই
থাক সদায় ঠিক জেনে।।

————
লালন-গীতিকা, পৃ. ৩০৪
ধুয়ায় অন্ত্যমিল রক্ষিত হয়নি। সম্ভবত ‘সংসারে’ স্থলে ‘স্থানে’ পাঠ হবে। পাঠান্তরে অন্ত্যমিল এভাবে আছে :
জীব মরে জীব যায় কোন সংসারে।
জীবের গতি মুক্তি কে করে।
রাম নারায়ণ গৌর হরি
ঈশ্বর গণ্য যদি করি
তারা হলেন গর্ভধারী
জীবের ভার তখন দেয় কারে।
যারে তারে ঈশ্বর বলা
বুদ্ধি নাই তার অর্ধ তোলা
ঈশ্বরের কেন যম-জ্বালা
তাই ভাবি মনের দ্বারে।
ত্রিভুবনের মূলধার সাঁই
জন্ম-মৃত্যু তার কিছুই নাই
লালন বলে, জানে সবাই
ঘোর ধাঁধায় ঘোরে।।– বাউল কবি লালন মাহ, পৃ. ২৮১
কোনটি আদি পাঠ আর কোনটি পরিবর্তিত পাঠ, তা নির্ণয় করা কঠিন। গানের ভাব, ভাষা ও সুর কাঠামো উভয় পাঠে অভিন্ন।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ক্লান্ত যখন আম্রকলির কাল
ক্লান্ত যখন আম্রকলির কাল

ক্লান্ত যখন আম্রকলির কাল

  • Sub Title: সৌরভধনে তখন তুমি হে শালমঞ্জরী বসন্তে কর ধন্য
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না
শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না

শ্যাম বিচ্ছেদে প্ৰাণ বাঁচে না

  • Sub Title: আমি রাইয়ের বৃন্দাদূতী তোমায় নিতে আসিয়াছি
বঁধুয়া, হিয়া-পর আও রে
বঁধুয়া, হিয়া-পর আও রে

বঁধুয়া, হিয়া-পর আও রে

  • Sub Title: মিঠি মিঠি হাসয়ি মৃদু মধু ভাষয়ি হমার মুখ-‘পর চাও রে!

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন