“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আয় গো যাই নবীর দ্বীনে
আয় গো যাই নবীর দ্বীনে
  • Sub Title: দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে

আয় গো যাই নবীর দ্বীনে
দ্বীনের ডঙ্কা বাজে
শহর মক্কা মদীনে॥

তরিক দিচ্ছেন নবী জাহের বাতেনে
যথাযোগ্য লায়েক জেনে
রোজা আর নামাজ, ব্যক্ত এহি কাজ
গুপ্ত পথ মেলে ভক্তির সন্ধানে॥

অমূল্য দোকান খুলেছেন নবী
যে ধন চাবি সে ধন পাবি
বিনে কড়ির ধন, সেধে দেয় এখন
না লইলে আখের পস্তাবি মনে॥

নবীর সঙ্গে ছিল ইয়ার চারিজন
নূর নবী চারকে দিলেন চার যাজন
(ও সে) নবী বিনে পথে, গোল হবে চার মতে
লালন বলে যেন গোলে পড়িস নে॥

শিল্পীঃ- আলী আকবর উদাস

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আগে জান না রে মন
আগে জান না রে মন

আগে জান না রে মন

  • Sub Title: বাজি হারলে তখন লজ্জায় মরণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন