“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্‌
পড়ো সদাই লা ইলাহা ইল্লাল্লাহ্‌
  • Sub Title: আইন ভেজিলেন রসুলাল্লাহ

পড়ারে সদাই লায়লাহা ইল্লাল্লাহু্‌
আইন ভেজিলেন রসুলাল্লাহ।।

নামের সহিত রূপ
ধেয়ানে রাখিয়া জপো,
বে-নিশানায় যদি ডাকো
চিনবি কি রূপ কে আল্লাহ।।

লা ইলাহা নফি সে হয়,
ইলল্লাহ্‌ সেই দীন দয়াময়
নফি এজবাত ইহারে কয়
সেই তো এবাদত উল্লাহ।।

লা শরিক জানিয়া তাঁকে
পড়ো এ নাম দেলে মুখে,
মুক্তি পাবে থাকবে সুখে,
দেখবে নূর তাজেল্লাহ।।

বলেছেন সাঁই আল্লাহ নূরী,
এ জিকিরের দরজা ভারি,
সিরাজ সাঁই তাই কয় ফুকারী,
শোনরে লালন বেলিল্লাহ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 প্রেম করা কি কথার কথা
প্রেম করা কি কথার কথা

প্রেম করা কি কথার কথা

  • Sub Title: প্রেমে মজে হরি নিলো গলায়ে কাঁথা
 আমার একি কবার কথা
আমার একি কবার কথা

আমার একি কবার কথা

  • Sub Title: গৌর এসে হৃদয়ে বসে করে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন