“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে
আগে পাত্র যোগ্য না করে যেজন সাধন করে
  • Sub Title: সেতো প্রেমিক নয় তারে কামী বলে

আগে পাত্র যোগ্য না করে যে জন সাধন করে।
সেতো প্রেমিক নয় তারে কামী বলে
যেমন চকমকি পাথরে সদা অগ্নি ঝরে।।

হেতু ইচ্ছায় করে পিরিত, পায় না হিত তার হয় বিপরীত
যেমন গাভীর ভাণ্ডে গোরোচোনা, গাভি তার মর্ম জানে না
ভক্ষণ ছিন্ন আদি করে নিরবধি, শুল্কবস্তু মিশে সদা বিন্দু ঝরে।।

জলন্ত অনলে যদি মৃত রাখে নিরবধি, তবে জানি সাধকের গতি
যেমন দুগ্ধেতে কলস ‘পরি, লয়ে রাখে গঙ্গাবারি;
সে ক্ষুদ্র অপরাধী, তাই পড়ে প্রমাদে সুরোস্পর্শে অপবিত্র করে।।

না হতে প্রবর্তের দিশা, আগে করো সিদ্ধির আশা
পুরায় না তার মনেরই আশা, যেমন অগ্নিতে পতঙ্গ পড়ে, হল সেই দশা
ভাবুকজনা না শুনিলো মানা, লালন বলে সে মাথা দিয়ে উল্টে পড়ে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

মন বিবাগী বাগ মানে না রে
মন বিবাগী বাগ মানে না রে

মন বিবাগী বাগ মানে না রে

  • Sub Title: যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে
এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী
এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

এই আসরে এসে করা দয়া গো রাধা বিনোদিনী

  • Sub Title: একবার যুগলবেশে দাঁড়াও এসে নিরাখি জুড়াই প্ৰাণী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন