“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি
নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি
  • Sub Title: বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি

নামটি আমার সহজ মানুষ সহজ দেশে বাস করি।
বলি সদা রাধা রাধা রাধার প্রেমে ঘুরিফিরি।।

আমি ক্ষণেক থাকি স্বরূপ দেশে
আবার বেড়াই হাওয়ায় মিশে
ভক্তের উদ্দেশ্যে শতদলে মিশে
ঘৃত ছানা পান করি।।

আমি অযোধ্যার রাম গোপীগণের শ্যাম
যে ভাবে যখন ডাকে সে ভাবে পুরাই মনোস্কাম
ভক্তের দ্বারে বাঁধা আছি তাই
শান্তিরসে ভোর করি।।

আমাকে ধরা সহজ নয় আমি যশোদার কানাই
ভক্তের মন রক্ষা করতে গো ধেনু চরাই
ভক্ত ছাড়া নাই কো আমি
সুবাতাসেতে ঘুরি।।

আমি রাই হৃদরসে ভক্তে থাকি মিশে
ভক্তির পরীক্ষা হলে পায় সে আয়াসে
ফকির লালন হলো অপদার্থ
চরণ ভিক্ষা দেও এসে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী বল গো উপায়
সখী বল গো উপায়

সখী বল গো উপায়

  • Sub Title: এ বাজে কুলনাশীর বাঁশি গৃহে থাকা হইল দায় চি
ওহে কৃষ্ণ গুণমণি
ওহে কৃষ্ণ গুণমণি

ওহে কৃষ্ণ গুণমণি

  • Sub Title: অভাগিনী জানি বন্ধু ফিরাও নয়নী
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

  • Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
গৌরচান দয়া কর দেখি
গৌরচান দয়া কর দেখি

গৌরচান দয়া কর দেখি

  • Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন