রাত পোহালে পাখটে বলে দেরে তাই।
তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই।সদায় বলে আত্মারাম
লও রে মুখে কৃষ্ণনাম
যাতে মুক্তি পাই।
সে নামে তো হয় না রত
খাব খাব রব সদায়।
এমন পাখি কে পোষে
খেতে চায় সাগর চুষে
আমি কিরূপে জোগাই।
আমার বুদ্ধি গেল, সাধ্যি গেল
সার হল রে পেটকো বাই।
আমি লালন লাল পড়া
পাখি সেও সেই আড়া
তার সবুরি কিছুই নাই।
তাইতে লালন বলে, পেট ভরলে
হয় কি আর গুরু গোঁসাই।।————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৭৬-৭৭; লালন-গীতিকা, পৃ. ৩৯
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে শব্দে ও পংক্তিতে বেশ ওলট-পালট হয়েছে। এর পাঠটি এরূপ :
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
আমি গুরু কার্য মাথায় থুরে কি করি আর কমনে যাই।
এমন পাখী কে পোষে
খেতে চায় সাগর চুষে
পাখী পেট ভরিলে হয় আনন্দ
কি করবে গুরু গোসাঁই।
আমি বলি আত্মারাম
পাখী লও রে আল্লা নাম
পাখী কথাতে হয় না রত
খাব খাব রব সদাই।
আমি লালন লাল পড়া
পাখী আমার সেই আড়া
সবুরি কিছু নাই।
আমি বুদ্ধি শুদ্ধি সব হারায়ে
সারা হলাম পেটুক ভাই।।– পৃ. ৩১০
বস্তুত গানটিতে অনেকটা ফ্রি-স্টাইলে হস্তক্ষেপ হয়েছে। যুগের ও অঞ্চলের প্রভাবে ‘কৃষ্ণনাম’ স্থলে আল্লা নাম হয়েছে।
১. পাখটে <পাখিটি; আঞ্চলিক উচ্চারণে এরূপ হয়েছে।
রাত পোহালে পাখটে বলে দেরে তাই
- Sub Title: তখন গুরু কার্য মাথায় থুয়ে কি করি রে কেমনে যাই
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 64
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাঙা দেউলের দেবতা
- Sub Title: তব বন্দনা রচিতে ছিন্না বীণার তন্ত্রী বিরতা
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে
- Sub Title: গউর নিতাই এসে প্রেম বরিষে নদীয়ায় ধু
ওরে ওরে ওরে, আমার মন মেতেছে
- Sub Title: তারে আজ থামায় কে রে
হেরি আজ শূন্য নিখিল
- Sub Title: প্রিয় তোমারি বিহনে;
একি অন্ধকার এ ভারতভূমি
- Sub Title: বুঝি পিতা তারে ছেড়ে গেছ তুমি
কারে শুধাব সে কথা কে বলবে আমায়
- Sub Title: পশুবধ করিলে কি খোদা খুশী হয়
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- Sub Title: বিভিন্ন ব্যবসা নিয়ে এলেন দোকানদার
বহিছে সাহারায় শোকেরই লু-হাওয়া
- Sub Title: দুলে অসীম আকাশ আকুল রোদনে
ধরে আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে
- Sub Title: কর রে মন সেজদা, সেই জায়গা চিনে
দাও হে হৃদয় ভরে দাও
- Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
মরিবে এক বেহাত ব্যাটা
- Sub Title: হাওয়ায় ফাঁদ পেতেছে
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে
- Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়
বাংলা
English 
Comments