“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে
  • Sub Title: জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে

মন বুঝি মদ খেয়ে মাতাল হয়েছে।
জানে না কানচির খবর রঙমহলের নিকাশ নিচ্ছে।।

ঠিক পড়ে না কুড়ো কাঠা
মূলে ধরে সতের গণ্ডা
অকারণ খাটিয়ে মনটা
পাগলামি প্রকাশ করতেছে।।

যে জমির নাই আড়া-দিঘলতা
কীরূপ কালি করে সেথা
শুনি চৌদ্দ পোয়ার কথা
কুড়ো কাঠা কই আন্দাজে।।

কৃষ্ণদাস পণ্ডিত ভাল
কৃষ্ণলীলার সীমা দিল
তার পণ্ডিতি চূর্ণ হ’ল
টুনটুনি এক পাখির কাছে।।

বামন হয়ে চাঁদ ধরতে যায়
অমনি আমার মন মনুরায়
লালন বলে কবে কোথায়
এমন পাগল কে দেখেছে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে
শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে

  • Sub Title: গুরু আদিমূল মূলে হইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই
দোপাটি লো, লো করবী
দোপাটি লো, লো করবী

দোপাটি লো, লো করবী

  • Sub Title: রঙের পাগল রূপ-পিয়াসী সেই ভালো আমার কাছে
ভালোবাসার ছলে আমায়
ভালোবাসার ছলে আমায়

ভালোবাসার ছলে আমায়

  • Sub Title: তোমার নামে গান গাওয়ালে
কোথা ছিলি সজনী লো
কোথা ছিলি সজনী লো

কোথা ছিলি সজনী লো

  • Sub Title: মোরা যে তোরি তরে বসে আছি কাননে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন