“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা
  • Sub Title: নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা

জান গে নূরের খবর যাতে নিরঞ্জন ঘেরা।
নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা।

নূরে নবীর জন্ম হয়
নূর গঠনে অটলময়
কান্দরা।
নূরেতে মকাম মঞ্জিল উজ্জ্বল করা
আছে নূরের শ্রেষ্ঠ নূর
জানে সদায় সুচতুর
জীব যারা
যে নূরের আলোতে হয় নূর-জহরা।
নিভলে নূরের বাতি
এসে ঘিরবে কাল দ্যুতি
চৌ-মহড়া
লালন বলে, থাকবে পড়ে সাধের পিঞ্জরা।।

————
লালন-গীতিকা, পৃ. ১৫২। কথান্তরঃ
জান গা নূরের খবর যাতে নিরঞ্জন ঘিরা।
নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা।
নূরে নবীর জন্ম হয়
সে নূর গঠলেন অটলময়
কাঙ্গুরা।
নূরের হিল্লোলে বর্ত নূর জোহুরা।
সে নূরের শ্রেষ্ঠ নূর
জানে সচেতন
জীব যারা।
নূর গঠেছে নূর মহম্মদ খাকের পিঞ্জরা।
যেদিন নিভিবে নূরের বাতি
ঘিরবে এসে কাল-দূতী
চৌ-মহলা।
লালন বলে, পড়ে রবে সাধের পিঞ্জরা।।– বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৬
গানটির আঙ্গিক ও সুর-কাঠামো ভিন্নতর। এর ছন্দ-রীতি খখ কক। অন্তরা, সঞ্চারী ও আভোগের ৩য় চরণে এক পর্বের একটি পঙক্তি দিয়ে নাচের দোলা সৃষ্টি করা হয়েছে। ভক্ত বাউল গান ও নাচের সময় এই পর্বে হঠাৎ বাঁক নেয়।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না
ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

ওই আঁখি রে ফিরে ফিরে চেয়ো না

  • Sub Title: ফিরে ফিরে চেয়ো না চেয়ো না ফিরে যাও-
পতিতপাবনে চৈতন্য নিতাই
পতিতপাবনে চৈতন্য নিতাই

পতিতপাবনে চৈতন্য নিতাই

  • Sub Title: পাপী তাপী নিস্তারিতে অবতীর্ণ দুটি ভাই চি
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী
কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

কে যাবে শ্যাম দরশনে আয় গো সজনী

  • Sub Title: পুলিন বনে বংশীর ধ্বনি সজনী গো মনে অনুমানি চি
ইলিশামাছ কি বিলে থাকে
ইলিশামাছ কি বিলে থাকে

ইলিশামাছ কি বিলে থাকে

  • Sub Title: মধু কি হয় বলার চাকে মধু থাকে মধুর চাকে
মারহাবা সৈয়দে মক্কি মদনি
মারহাবা সৈয়দে মক্কি মদনি

মারহাবা সৈয়দে মক্কি মদনি

  • Sub Title: বাদশারও বাদশাহ নবিদের রাজা নবী
সরলা গো, কার লাগিয়া কী করিলাম
সরলা গো, কার লাগিয়া কী করিলাম

সরলা গো, কার লাগিয়া কী করিলাম

  • Sub Title: আপনার ধন হারাইয়া ধনের কাঙাল সাজিলাম

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন