“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভান্ডারী

মাইজভান্ডারী

মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।

মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।

  • প্রভু প্রেম নামে কি সৃজিলা

    • Sub Title: এ পঞ্চ ইন্দ্রিয় যোগে, পেলাম না তাঁর পরিচয়

    প্রভু, প্রেম নামে কি সৃজিলা এ ভাবালয়।
    এ পঞ্চ ইন্দ্রিয় যোগে, পেলাম না তাঁর পরিচয়।।

  • জেহিব জমে গুলেস্তানস্ত

    • Sub Title: নত্তাখাঁ বুলবুলে জানস্ত___এমশব

    জেহিব জমে গুলেস্তানস্ত, এমশব।
    নত্তাখাঁ বুলবুলে জানস্ত___এমশব।।

  • ইয়ে কেয়া হার জমালে

    • Sub Title: কুলোরে মেহরো মহছয্যা, রেগাফর উনক আসন হায়

    ইয়ে কেয়া হার জমালে, গাউসে মাইজভাণ্ডার রওশন হায়।
    কুলোরে মেহরো মহছয্যা, রেগাফর উনক আসন হায়।।

  • করিহুল কল বম আজ হিজরা

    • Sub Title: নহিলুল জিছমম আজ হেমা, আগেসনী আন্তা মওলানা

    করিহুল কল বম আজ হিজরা, আগেসনী আনতা মওলানা।
    নহিলুল জিছমম আজ হেমা, আগেসনী আন্তা মওলানা।।

  • কারে দুঃখ বলে যাই

    • Sub Title: মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই

    কারে দুঃখ বলে যাই,
    মওলা আলম মাইজভাণ্ডারী এই জগতে নাই।।

  • আমি সেই স্বর্গবাসী

    • Sub Title: হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই

    আমি সেই স্বর্গবাসী আদমজাদা আদম হই,
    হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই।

  • প্রেমিকে নামাজ পড়েনা

    • Sub Title: ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা

    প্রেমিকে নামাজ পড়েনা, প্রেমিকে নামাজ পড়ে না,
    ওয়াইলের মুছল্লীগণে করে ঘোষণা।

  • মণিপুরের স্বাধীন রাজা

    • Sub Title: ভুত প্রেত যত আছে, ডরে আমারে

    (আমি) মণিপুরের স্বাধীন রাজা, কর দিনা কারে।
    ভুত প্রেত যত আছে, ডরে আমারে।।

  • মানুষ পাব কারে

    • Sub Title: মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে

    মানুষ পাব কারে, (অভাই) মানুষ পাব কারে।
    মনের কথা মন খুলিয়ে, বলতে পারি যারে।

  • আমি বলব কারে শুনবে কেবা

    • Sub Title: ধন জনের নাই ভরসা, যত সব অসার আশা

    আমি বলব কারে শুনবে কেবা, এই জগৎ বেবুঝার বাসা।
    ধন জনের নাই ভরসা, যত সব অসার আশা।

  • কে তুমি জানিতে যদি

    • Sub Title: তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত

    কে তুমি জানিতে যদি, শুনরে মানবি যত।
    তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত।।

  • বাপ থাকিতে এতিম ছেলে

    • Sub Title: না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে

    বাপ থাকিতে এতিম ছেলে, দেখছনি কেউ এ সংসারে।
    না দেখিলে সবে মিলি, দেখ আমি পাপাত্মারে।।

  • সংসারে কি মজা আছে

    • Sub Title: মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে

    সংসারে কি মজা আছে, সংসারে কি মজা আছে।
    মধু মিশ্রি মিষ্ট আদি, সব বেমজা হয়ে গেছে।।

  • ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের

    • Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন

    ধন্যরে প্রেমিকগণ,
    মাইজভাণ্ডারী প্রেমের মহাজন।
    ত্রিজগতে যত প্রেমিক চুম্বে যার শ্রীচরণ।

  • প্রেমের কানাই মাইজভাণ্ডারী

    • Sub Title: প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ

    প্রেমের কানাই মাইজভাণ্ডারী, মদন মোহন মাওলাধন।
    প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ।।

  • রসিক নাগর বাঁকা নয়ন

    • Sub Title: ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী

    রসিক নাগর বাঁকা নয়ন প্রাণের সখা দয়াল হরি।
    ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী।

  • সালাতুল্লাহ্ সালামুল্লাহ্ আলারূহে রসূলিল্লাহ্

    • Sub Title: সালাতুল্লাহ্, সালামুল্লাহ্, আলানূরে নবীয়ীল্লাহ্

    সালাতুল্লাহ্ সালামুল্লাহ্, আলারূহে রসূলিল্লাহ্।
    সালাতুল্লাহ্, সালামুল্লাহ্, আলানূরে নবীয়ীল্লাহ্।

  • প্রাণ নাথরে পেলামনা তোমারি দরশন

    • Sub Title: দরশন বিহন মন, সর্বক্ষণ উচাটন

    প্রাণ নাথরে, পেলামনা তোমারি দরশন।
    দরশন বিহন মন, সর্বক্ষণ উচাটন।।

  • পড়ল তরী ঘোর তুফানে

    • Sub Title: যাতনা সহিব কেনে, অঙ্গ হল ঝরঝর

    পড়ল তরী ঘোর তুফানে, বাবা মোরে রক্ষা কর।
    যাতনা সহিব কেনে, অঙ্গ হল ঝরঝর।।

  • কি দিয়ে পুঁজিব তোমার যুগল

    • Sub Title: কি দিয়ে পুঁজিব তোমার যুগল চরণ

    কি দিয়ে পুঁজিব তোমার যুগল চরণ-রে, পরাণের ধন।
    কি দিয়ে পুঁজিব তোমার যুগল চরণ।।

  • সুন্দর ঈমান ধন অমূল্য রতন

    • Sub Title: সাবধানে সবে তারে করিও যতন

    সুন্দর ঈমান ধন অমূল্য রতন।
    সাবধানে সবে তারে করিও যতন।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন