“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভান্ডারী

মাইজভান্ডারী

মাইজভান্ডারী গান মাইজভান্ডারী ধারার অনুসারীদের গাওয়া মরমী গান। এ ধারার প্রবর্তক সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী। একশ বছরের ও আগে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় এ ধারার উদ্ভব হয়। আজ পর্য্যন্ত শতাধিক ভক্ত কবি হাজারের ও বেশি গান রচনা করেছেন। রমেশ শীল, আবদুল হাদি, বজলুল করিম, আবদুল গফুর হালী, মনমোহন দত্ত, মাহাবুব উল আলম প্রমুখ মাইজভান্ডারী গান রচনা করে সুনাম অর্জন করেন।

মাইজভান্ডারী মরমী গানের উদ্ভব ঘটে উনিশ শতকের শেষের দিকে। ছৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী এই অঞ্চলে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠা করলে এই তরিকার অন্যতম অপরিহার্য অংশ হিসেবে মাইজভান্ডারী গানের উদ্ভব ঘটে।

  • তাপীমন প্রিয়ার কাছে

    • Sub Title: প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা

    তাপীমন প্রিয়ার কাছে প্রেম তাড়নায় আর কেঁদনা,
    প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা।

  • কে দিল জ্বালাইয়া বলো

    • Sub Title: কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন

    আমার হাউসের কুঞ্জবন , আমার রসের বৃন্দাবন
    কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন ।।

  • সখি তোমারে করি মানা

    • Sub Title: অবলা কামিনীর মনে উঠল প্রেমের তাড়না

    সখি তোমারে করি মানা আমার পায়ে বেড়ি দিওনা
    অবলা কামিনীর মনে উঠল প্রেমের তাড়না ।

  • চল প্রিয়া প্রেম বাগানে

    • Sub Title: প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব

    চল প্রিয়া প্রেম বাগানে তব সঙ্গে প্রেম খেলিব,
    প্রেম রঙ্গে রঙ্গ মিশায়ে কুঞ্জবনে রঙ্গ খেলিব ।।

  • না জানি কি গুণ আছে

    • Sub Title: যত দেখি তত সাধ দেখিতে আবার

    না জানি কি গুণ আছে চরণে তোমার ,
    যত দেখি তত সাধ দেখিতে আবার ॥

  • সকলি ফুরাইয়ে গেল

    • Sub Title: আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা

    সকলি ফুরাইয়ে গেল জীবন কেন গেলনা।
    আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা।

  • জামালে গাউসুল আজম কো দেখাহ্

    • Sub Title: জিধারকো মাইনে নজর উঠায়া , ওধার পিয়াকা তামাশা গা হায়

    জামালে গাউসুল আজম কো দেখাহ্ , হার এক শায়মে ঝলওয়া কুনা হায় ,
    জিধারকো মাইনে নজর উঠায়া , ওধার পিয়াকা তামাশা গা হায় ।।

  • আয় দিলবরে দিলদার পেয়ারে

    • Sub Title: মালেকে মলকুত পেয়ারে গাউছে মাইজভাণ্ডার

    আয় দিলবরে দিলদার পেয়ারে গাউছে মাইজভাণ্ডার
    মালেকে মলকুত পেয়ারে গাউছে মাইজভাণ্ডার ॥

  • কি দোষ করেছি প্রিয়া

    • Sub Title: তাড়াইয়া দেও কেন, বারে বারে এই অধীনে

    কি দোষ করেছি প্রিয়া, বল তব শ্রীচরণে।
    তাড়াইয়া দেও কেন, বারে বারে এই অধীনে ।।

  • মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা - লিরিক্স - Amiry official

    • Sub Title: কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা

    মজেছি তোমারি প্রেমে স্বর্গ সুখ চাহিনা ।
    কি করিব স্বর্গ সুখে তোর ভাবেতে দিওয়ানা

  • দিল তরপ্তা হায় হামারা

    • Sub Title: গাউসুল আজম মাইজভাণ্ডারী ছর্ গোরো হে আউলিয়া

    দিল তরপ্তা হায় হামারা আয় হাবিবে কিবরিয়া
    গাউসুল আজম মাইজভাণ্ডারী ছর্ গোরো হে আউলিয়া ।।

  • আহারে মন ধন লুটিয়ে নিল

    • Sub Title: কুঞ্জবনে পুষ্পাসনে নাচিল কামিনী

    আহারে মন ধন লুটিয়ে নিল মন মোহিনী
    কুঞ্জবনে পুষ্পাসনে নাচিল কামিনী ।

  • চল গো প্রেম সাধুগণ

    • Sub Title: প্রেম হাট বসাইয়াছে মাইজভাণ্ডার মাঝার

    চল গো প্রেম সাধুগণ প্রেমেরী বাজার
    প্রেম হাট বসাইয়াছে মাইজভাণ্ডার মাঝার ।।

  • আমার মন চোরা যায় গো

    • Sub Title: এমন নিঠুর কালা ফিরিয়া না চায়

    আমার মন চোরা যায় গো মন নিয়ে যায় ।
    এমন নিঠুর কালা ফিরিয়া না চায় ।।

  • আমি কি পাবো তাঁহারে

    • Sub Title: সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে

    আমি কি পাব তাঁহারে আমি কি পাব তাঁহারে।
    সদা মন প্রাণে ভালবাসি যাঁহারে।

  • আমার প্রাণ ভোমরা আয় গো

    • Sub Title: প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায়

    আমার প্রাণ ভোমরা আয় গো হৃদ বাগানে আয়।
    প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায় ।

  • প্রিয়ে তোমায় দেখব একবার

    • Sub Title: খেলিব আনন্দ খেলা আরশ তলে

    প্রিয়ে তোমায় দেখব একবার পরকালে।
    খেলিব আনন্দ খেলা আরশ তলে।

  • হইয়াছি বন্ধুর ভাবে মনতাপে বনবাসী

    • Sub Title: স্বপ্ন দিয়া গেলে কোথায় মাইজভাণ্ডারী পূর্ণশশী

    হইয়াছি বন্ধুর ভাবে মনতাপে বনবাসী,
    স্বপ্ন দিয়া গেলে কোথায় মাইজভাণ্ডারী পূর্ণশশী।

  • প্রেম রাখতেগো পারলাম না

    • Sub Title: ছোলতানের অন্তরের প্রেম ডাকিলে সে ডাকে না

    আমার প্রেম রাখতেগো পারলাম না
    ছোলতানের অন্তরের প্রেম ডাকিলে সে ডাকে না।

  • তব দ্বারে পাপী শির দিব বলিদান

    • Sub Title: তব দ্বারে পাপী শির দিব বলিদান

    আমায় মায়া কর বা না কর প্রাণ ।
    তব দ্বারে পাপী শির দিব বলিদান।

  • কৃপা দানে কর পরিত্রাণ

    • Sub Title: বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ

    গাউছ ধন রে কৃপা দানে কর পরিত্রাণ।
    বিষম মদন জ্বালায় দহি গেল প্রাণ ।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন