"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত
তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত
  • Sub Title: মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমারি দেখানো পথ॥

তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত।
মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমারি দেখানো পথ॥
বিলাস-বিভব দলিয়াছ পায় ধূলি সম তুমি, প্রভু,

তুমি চাহ নাই আমরা হইব বাদশা-নবাব কভু।
এই ধরণীর ধন-সম্ভার – সকলেরি তাহে সম অধিকার;
তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্র-বৎ॥

প্রভু তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি ক’রে
আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।
ভিন্ ধর্মীর পূজা-মন্দির, ভাঙিতে আদেশ দাওনি, হে বীর,
প্রভু আমরা আজিকে সহ্য করিতে পারিনে’ক পর-মত॥

তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মন্ধতা,
বেহেশ্‌ত্‌ হ’তে ঝরে নাকো আর তাই তব রহমত॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পানসে জোছনাতে কে চলো গো
পানসে জোছনাতে কে চলো গো

পানসে জোছনাতে কে চলো গো

  • Sub Title: ঢেউ এর তালে তালে বাঁশিতে গজল গেয়ে
দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর
দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর

দোলে ঝুলন-দোলায় দোলে নওল কিশোর

  • Sub Title: মৃদঙ্গ বাজে নভোচারী মেঘে বারিধারা রুমু ঝুমু বরষে
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে
ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

ব্যনমে শুন স্যখিরি পিয়া পিয়া বোলে

  • Sub Title: সখি ক্যওন উও বন্‌শী ব্যজায় ঘ্যরমে ন্য র‍্যহন্‌ যায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated