"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

খেলে চঞ্চলা বরষা-বালিকা
খেলে চঞ্চলা বরষা-বালিকা
  • Sub Title: মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়

খেলে চঞ্চলা বরষা-বালিকা
মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়,
দোলে গলায় বলাকার মালিকা—

চপল বিদ্যুতে হেরি’ সে চপলার,
ঝিলিক হানে কণ্ঠের মণিহার,
নীল আঁচল হতে তৃষিত ধরার পথে
ছুঁড়ে ফেলে মুঠি মুঠি বৃষ্টি-শেফালিকা—

কেয়া পাতার তরী ভাসায় কমল ঝিলে
তরুলতার শাখা সাজায় হরিৎ নীলে।
ছিটিয়ে মেঠো জল খেলে সে অবিরল
কাজলা দীঘির জলে ঢেউ তোলে
আনমনে ভাসায় পদ্ম-পাতার থালিকা—

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ফিরি পথে পথে মজনু দিওয়ানা
ফিরি পথে পথে মজনু দিওয়ানা

ফিরি পথে পথে মজনু দিওয়ানা

  • Sub Title: বুকে মোর এয়্ খোদা তোমারি এশ্ক্ লয়ে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated