নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু।
পায়ে গোদ, গায়ে ম্যালেরিয়া, বুকে কাশি লয়ে সদা কাবু।।
ঢিলে-ঢালা কাছা কোঁচা সামলায়েভুঁড়ি বয়ে ছুটি নিটপিটে পায়ে
আপিসে কষিয়া কলম পিষিয়া
ঘরে এসে খাই সাবু।।রবিবার ছুটি আছে বলে ভাই
বাবা বলে চিনে ছেলেপিলে তাই,
নাকে শাঁখ বেঁধে সেদিন ঘুমাই,
নয় ঘরে বসে খেলি গ্রাবু।।হাঁচি টিকটিকি সিন্নি মানিয়া
পরান-পাখিরে রেখেছি ধরিয়া,
দেখে ব্যাঙের ছাতারে উঠি চমকিয়া
ভয় হয় বুঝি তাঁবু।।এগ্জামিনের লাঠি ধরে ধরে
দাঁড়াই আসিয়া আপিসের দোরে,
মাইনে যা পাই তাই দিয়ে খাই
কদলী আর অলাবু।।গোলামের কুঁড়ি ফোটার এ বোঝা
নামায়ে কোমর হতে দাও সোজা
বাতে আর হাড়-হাবাতে ধরেছে-
বাপপুরে কনে যাবু।।
নখ-দন্তবিহীন চাকুরি-অধীন আমরা বাঙালি বাবু
- Sub Title: পায়ে গোদ গায়ে ম্যালেরিয়া বুকে কাশি লয়ে সদা কাবু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 97
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
এই বিশ্বে আমার সবাই চেনা
- Sub Title: যারে দেখি হয় মনে সেই বন্ধু প্রিয় ভাই
কহ প্রিয়ে, কেমন এ রাতি কাটাই
- Sub Title: কহিতে শরমে বাধে তামুক যে নাই
হায় স্মরণে আসে গো অতীত কথা
- Sub Title: নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা
মন জপ নাম শ্রীরঘুপতি
- Sub Title: সুরাসুর-কিন্নর-যোগী-মুনি-ঋষি-নর চরাচর যে নাম জপে অবিরাম॥
মোরা ছিনু একেলা, হইনু দু’জন
- Sub Title: সুন্দরতর হল নিখিল ভুবন
রংমহলের রংমশাল মোরা
- Sub Title: রূপের কাননে আমরা ফুলদল কুন্দ মল্লিকা শেফালি
এ কূল ভাঙে ও-কূল গড়ে
- Sub Title: এই তো নদীর খেলা
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- Sub Title: জাগো অনশন-বন্দী ওঠ রে যত
মৃদুল বায়ে বকুল ছায়ে
- Sub Title: গোপন পায়ে কে ঐ আসে
মেঘলা নিশি-ভোরে
- Sub Title: মন যে কেমন করে
ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল
- Sub Title: ফুল-শয্যা বাসি হল বঁধু না এল
ভারতের দুই নয়ন তারা হিন্দু-মুসলমান
- Sub Title: দেশ জননীর সমান প্রিয় যুগল সন্তান
বাংলা
English