খেলিছ এ বিশ্ব লয়ে
বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলানিরজনে প্রভু নিরজনে॥
শূন্যে মহা আকাশে
মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে॥তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙ্ পায়ের কাছে রাশি রাশি।নিত্য তুমি, হে উদার,
সুখে দুখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন মনে॥
শিল্পীঃ- অনুপ জালোটা
বাংলা
English