"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
  • Sub Title: (সে) লইল মিঞার ঘরে

আমি তুরগ ভাবিয়া মোরগে চড়িনু
(সে) লইল মিঞার ঘরে।
আমার কালি মা ছাড়ায়ে কলেমা পড়ায়ে

বুঝি মুস্লিম করে!
আমায় বুঝি মুস্লিম করে গো-
মুর্গীর লোভে দর্গায় এসে
বুঝি টিকি মোর হরে গো!
আমার শিখা করি দূর রেখে দেবে নূর,
জবাই করিবে পরে গো!

আমি বাসব ভাবিয়া রাসভে পূজিনু
স্বর্গে যাইতে সোজা;
সে যে লয়ে এঁদো ঘাটে, ফেলে দিল পাটে
ভাবিয়া ধোবির বোঝা!
হলো হিতে-বিপরীত সবি গো!
আমি ভবানী ভাবিয়া করিতে প্রণাম
হেরি বাগ্দিনি ভবী গো!
আমি শীতল হইতে চাহিনু, আনিল
শীতলা-বাহনে ধোবি গো!

বাবা শিবের বাহন ভাবিয়া বৃষভ-
লাঙুল ঠেকানু ভালে,
হায় নিল না সে পূজা, শিং দিয়ে সোজা
গুঁতায়ে ফেলিল খালে!
আমার কপাল বেজায় পোড়া গো!
আমি শালগ্রাম ভেবে রাখিনু চক্ষে
হেরি ঝাল-মাখা নোড়া গো!
আমার ভাগ্য বেজায় ফুটো গো,
বাঁকা অঙ্গ হেরিয়া জড়ায়ে ধরিতে
হেরি ত্রিভঙ্গ খুঁটো গো!

আমার মহিষী-গৃহিণী খুশি হবে ভেবে
মহিষ কিনিয়া আনি,
বাবা মরি এবে ত্রাসে, শিং নেড়ে আসে
মহিষ, মহিষীরাণী!
আমি কেমনে জীবন ধরি গো!
আমি ‘হরি বোল’ বলে ডাকিতে হরিরে
হয়ে যায় ‘বল হরি’ গো।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

অনেক ছিল বলার, যদি সেদিন
অনেক ছিল বলার, যদি সেদিন

অনেক ছিল বলার, যদি সেদিন

  • Sub Title: পথ ছিল গো চলার যদি দু’দিন আগে আস্তে গো
দূর আরবের স্বপন দেখি
দূর আরবের স্বপন দেখি

দূর আরবের স্বপন দেখি

  • Sub Title: বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে
দিল দোলা ওগো দিল দোলা
দিল দোলা ওগো দিল দোলা

দিল দোলা ওগো দিল দোলা

  • Sub Title: কোন্ দখিন হাওয়া গজল-গাওয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated