"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা
  • Sub Title: গিরি–দরী বনে–মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥

শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয়
গিরি–দরী, বনে–মাঠে, প্রান্তরে রূপ ছাপিয়ে যায়॥
ধানের ক্ষেতে, বনের ফাঁকে, দেখে যা মোর কালো মা-কে

ধূলি–রাঙা পথের বাঁকে বৈরাগিনী বীণ বাজায়॥

ভীরু মেয়ে পালিয়ে বেড়ায় পল্লীগ্রামে এক্লাটি
বিজনমাঠে গ্রাম সে বসায় নিয়ে কাদা, খড়, মাটি
কালো মেঘের ঝারি নিয়ে করুণা–বারি ছিটায়॥

কাজলা–দীঘির পদ্মফুলে যায় দেখা তার পদ্ম–মুখ
খেলে বেড়ায় ডাকাত–মেয়ে বনে লয়ে বাঘ–ভালুক
ঝড়ের সাথে নৃত্যে মাতে বেদের সাথে সাপ নাচায়॥

নদীর স্রোতে পাথর নুড়ির কাঁকন-চুড়ি বাজে তার
সাঁঝের বারান্দাতে দাঁড়ায় টীপ প’রে সন্ধ্যা–তারার।
ঊষার গাঙে ঘট ভরিতে যায় সে মেয়ে ভোর বেলায়॥

হরিত শস্যে লুটায় আঁচল ঝিল্লিতে নূপুর বাজে
ভাটিয়ালি গায় ভাটির স্রোতে, গায় বাউল মাঠের মাঝে।
গঙ্গা–তীরে শ্মশান–ঘাটে কেঁদে কভু বুক ভাসায়॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমি নহি বিদেশিনী
আমি নহি বিদেশিনী

আমি নহি বিদেশিনী

  • Sub Title: (ঐ) ঝিলের ঝিনুক বিলের শালুক ছিল মোর সঙ্গিনী
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল
মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল

  • Sub Title: (যেন) বৃন্দাবনের একমুঠো প্রেম আজও করে ঝলমল
জনম জনম গেল আশা-পথ চাহি
জনম জনম গেল আশা-পথ চাহি

জনম জনম গেল আশা-পথ চাহি

  • Sub Title: মরু-মুসাফির চলি পার নাহি নাহি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated