"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

তব চঞ্চল আঁখি কেন ছলছল হে
তব চঞ্চল আঁখি কেন ছলছল হে
  • Sub Title: হেরি মোরা অবিরল

তব চঞ্চল আঁখি কেন ছলছল হে।
হেরি মোরা অবিরল
জলে ভাসে কমল

হেরি আজি কমলে উথলে জল হে॥

চিরদিন কাঁদায়েছে যে জল নিঠুর
আজি অশ্রু করেছে তারে একি সুমধুর
বঁধু সাধ যায় ধরি তব সমুখে মুকুর
যেন বরষিছে চাঁদ মুকুতাদল হে।

কোন্ অকরুণা ভাঙিল হে পাষাণের বাঁধ
তব কলঙ্ক লেখা গেল ধুয়ে যে হে চাঁদ।

কাঁদ কাঁদ হে বঁধু তবে বুঝিবে মনে
কত বেদনা পেলে জল ঝরে নয়নে
আজি কাঁদিয়া শ্যামল হ’লে, নির্মল হে॥

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

অনেক ছিল বলার, যদি সেদিন
অনেক ছিল বলার, যদি সেদিন

অনেক ছিল বলার, যদি সেদিন

  • Sub Title: পথ ছিল গো চলার যদি দু’দিন আগে আস্তে গো

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated