"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া
দরিয়ায় ঘোর তুফান, পার কর নাইয়া
  • Sub Title: রজনি আঁধার ঘোর মেঘ আসে ছাইয়া

দরিয়ায় ঘোর তুফান, পার করো নাইয়া।
রজনি আঁধার ঘোর, মেঘ আসে ছাইয়া।।
যাত্রী গুনাহগার জীর্ণ তরণী,

অসীম পাথারে কাঁদি পথ হারাইয়া।।

হে চির কাণ্ডারী,
পাপে তাপে বোঝাই তরী,
তুমি না করিলে পার,
পার হব কেমন করি।
সুখ-দিন ভুলে থাকি,
বিপদে তোমারে স্মরি,
ডুবাবে কি তব নাম,
আমারে ডুবাইয়া।।

মার কাছে মার খেয়ে
শিশু যেমন ডাকে,
যত দাও দুখ শোক,
ততই ডাকি তোমাকে।

জানি শুধু তুমি আছ,
আসিবে আমার ডাকে,
তোমারি এ তরী প্রভু,
তুমি চল বাহিয়া।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তুমি নন্দনপথ-ভোলা
তুমি নন্দনপথ-ভোলা

তুমি নন্দনপথ-ভোলা

  • Sub Title: মন্দাকিনী-ধারা উতরোলা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated