আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবি মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।
আমার কীসের শঙ্কা,কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।।কলেমা আমার তাবিজ, তৌহীদ আমার মুর্শিদ,
ইমান আমার বর্ম, হেলাল আমার খুর্শিদ।‘আল্লাহ্ আকবর’ ধ্বনি
আমার জেহাদ-বাণী,
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়।।আরব মেসের চীন হিন্দ মুসলিম-জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।এক দেহ এক দিল এক প্রাণ,
আমির ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
- Sub Title: আমার নবি মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 96
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আধো-আধো বোল লাজে-বাধো-বাধো বোল
- Sub Title: লাজে-বাধো-বাধো বোল
খোলো খোলো খোলো গো দুয়ার
- Sub Title: নীল ছাপিয়া এল চাঁদের জোয়ার
আমি ডুরি-ছেঁড়া ঘুড়ির মতন
- Sub Title: চলছি উড়ে প্রাণ সই
খোদা এই গরীবের শোনো শোনো মোনাজাত
- Sub Title: দিও তৃষ্ণা পেলে ঠাণ্ডা পানি
আয় মরু-পারের হাওয়া নিয়ে যা রে
- Sub Title: নিয়ে যা রে মদিনায়
কে নিবি ফুল কে নিবি ফুল
- Sub Title: টগর যূথী বেলা মালতী
সুরে ও বাণীর মালা দিয়ে
- Sub Title: আমারে ছুঁইয়াছিলে
পাষাণ-গিরির বাঁধন টুটে
- Sub Title: নির্ঝরিণী আয় নেমে আয়
এস হে সজল শ্যাম ঘন দেয়া
- Sub Title: বেণু-কুঞ্জ-ছায়ায় এসো তাল-তমাল বনে
কালো জাম রে ভাই
- Sub Title: লাউ বুঝি তোর দিদি মা আর কুমড়ো তোর দাদা মশাই
হাজার তারার হার হয়ে গো
- Sub Title: দুলি আকাশ-বীণার গলে
আনার কলি, আনার কলি, আনার কলি
- Sub Title: স্বপ্নে দেখে কোন ডালিম-কুমারে
বাংলা
English