"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা
  • Sub Title: আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা

কোন সে সুদূর অশোক-কাননে বন্দিনী তুমি সীতা।
আর কতকাল জ্বলিবে আমার বুকে বিরহের চিতা।
সীতা- সীতা!!

বিরহে তোমার অরণ্যচারী
কাঁদে রঘুবীর বল্কলধারী,
ঝরা চামেলির অশ্রু ঝরায়ে ঝুরিছে বন-দুহিতা।
সীতা- সীতা!!

তোমার আমার এই অনন্ত অসীম বিরহ নিয়া
কত আদি কবি কত রামায়ণ রচিবে কে জানে প্রিয়া!
বেদনার সুর-সাগর তীরে
দয়িতা আমার এসো এসো ফিরে,
আবার আঁধার হৃদি-অযোধ্যা হইবে দীপান্বিতা।।
সীতা- সীতা!!

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমারি প্রকাশ মহান
তোমারি প্রকাশ মহান

তোমারি প্রকাশ মহান

  • Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান
নাই চিনিলে আমায় তুমি
নাই চিনিলে আমায় তুমি

নাই চিনিলে আমায় তুমি

  • Sub Title: চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated