তোমারে কী দিয়া পূজি ভগবান।
আমার বলে কিছু নাহি হরি
সকলি তোমারি যে দান।।মন্দিরে তুমি, মুরতিতে তুমি
পূজার ফুলে তুমি, স্তব-গীতে তুমি,
ভগবান দিয়ে ভগবান পূজা
করিতে- তুমি যদি ভাব অপমান।।কেমন তব রূপ দেখিনি হরি,
আপন মন দিয়ে তোমারে গড়ি,
হাস না কাঁদ তুমি সে রূপ হেরি
বুঝিতে পারি না- তাই কাঁদে প্রাণ।।কোটি রবি শশী আরতি করে যার
মৃৎ-প্রদীপ জ্বালি আমি দেউলে তার,
বন-ডালায় পূজা-কুসুম-সম্ভার
যোগী মুনি করে যুগ যুগ ধ্যান।
কোথায় শ্রীমুখ তব কোথায় শ্রীচরণ,
চন্দন দিব কোন্খান।।
তোমারে কি দিয়া পূজি ভগবান
- Sub Title: আমার বলে কিছু নাহি হরি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 106
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
ছলছল নয়নে মোর পানে চেয়ো না
- Sub Title: যাবে যাও নয়নে জল নিয়ে যেয়ো না
ওহে রাখাল-রাজ
- Sub Title: কি সাজে সাজালে আমায় আজ!
ডাকতে তোমায় পারি যদি আড়াল থাকতে পারবে না
- Sub Title: এখন আমি ডাকি তোমায় তখন তুমি ছাড়বে না
রেশ্মি চুড়ির শিঞ্জিনীতে রিম্ঝিমিয়ে মরম-কথা
- Sub Title: পথের মাঝে চম্কে’ কে গো থম্কে যায় ঐ শরম-নতা
তোমায় যেমন করে ডেকেছিল আরব মরুভূমি
- Sub Title: ওগো আমার নবি প্রিয় আল আরবি
কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
- Sub Title: আমার হৃদয়-গগনে
ঝরাফুল-বিছানো পথে
- Sub Title: এসো বিজন-বাসিনী
উম্মত আমি গুনাহ্গার
- Sub Title: তবু ভয় নাহি রে আমার
নূপুর মধুর রুনুঝুনু বোলে
- Sub Title: মন-গোকুলে রুনুঝুনু বোলে
বাজায়ে জল-চুড়ি কিঙ্কিণী
- Sub Title: কে চলো জল-পথে উদাসিনী
ও তুই কারে দেখে ঘোমটা দিলি
- Sub Title: নতুন বউ বল্ গো —
বাংলা
English