সবার কথা কইলে কবি, নিজের কথা কহ।
(কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ।
নিজের কথা কহ।।কে তোমারে হানল হেলা, কবি!
সুরে সুরে আঁক কি গো সেই বেদনার ছবি?
কার বিরহ রক্ত ঝরায় বক্ষে অহরহ!
নিজের কথা কহ।।(কোন) ছন্দোময়ীর ছন্দ দোলে তোমার গানে গানে,
তোমার সুরের স্রোত বয়ে যায় কাহার প্রেমের টানে গো
কাহার চরণ পানে?কাহার গলায় ঠাঁই পেল না বলে
(তব) কথার মালা ব্যথার মতো প্রতি হিয়ায় দোলে।
(তোমার) হাসিতে যে বাঁশি বাজে, সে তো তুমি নহ!
নিজের কথা কহ।।
সবার কথা কইলে কবি, নিজের কথা কহ
- Sub Title: (কেন) নিখিল ভুবন অভিমানের আগুন দিয়ে দহ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 78
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আন গোলাপ-পানি, আন আতরদানি গুলবাগে
- Sub Title: সেহেলি গো কিছু ভালো নাহি লাগে
আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা
- Sub Title: তব কঠিন হিয়ার তলে জাগে
ওরে হুলোরে তুই রাত বিরেতে ঢুকিস্নে হেঁসেল্
- Sub Title: কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিসনে রাস্কেল
ছাড়ো ছাড়ো আঁচল বঁধু
- Sub Title: যেতে দাও
নাহি কেহ আমার ব্যথার সাথী
- Sub Title: জ্বলি পিলসুজে একা মোমের বাতি
নবীন আশা জাগ্ল যে রে আজ
- Sub Title: নূতন রঙে রাঙা তোদের সাজ॥
সুরের ধারার পাগল-ঝোরা
- Sub Title: নামিল সখি মোর পরানে
তোমারি মহিমা সব বিশ্বপালক করতার
- Sub Title: করুণা কৃপার তব নাহি সীমা নাহি পার
প্রিয়তম এত প্রেম দিও না গো সহিতে পারি না আর
- Sub Title: সহিতে পারি না আর
আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি
- Sub Title: ও চরণ ছুঁই কেমনে দুই হাতে মোর মাখা যে কালি
আল্লা রসুল জপের গুণে কী হল দেখ চেয়ে
- Sub Title: সদাই ঈদের দিনের খুশিতে তোর পরান আছে ছেয়ে
সেদিনো প্রভাতে রাতুল শোভাতে
- Sub Title: হেসেছে বুকে মোর চারু-হাসিনী
বাংলা
English