"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আজি এ কুসুম-হার সহি কেমনে
আজি এ কুসুম-হার সহি কেমনে
  • Sub Title: ঝরিল যে ধুলায় চির-অবহেলায়

আজি এ কুসুম-হার সহি কেমনে।
ঝরিল যে ধুলায় চির-অবহেলায়
কেন এ অবেলায় পড়ে তারে মনে।।

তব তরে মালা গেঁথেছি নিরালা
সে ভরেছে ডালা নিতি নব ফুলে।
(আজি) তুমি এলে যবে বিপুল গরবে
সে শুধু নীরবে মিলাইল বনে।।

আঁখি-জলে ভাসি গাহিত উদাসী
আমি শুধু হাসি আসিয়াছি ফিরে।
(আজি) সুখ-মধুমাসে তুমি যবে পাশে
সে কেন গো আসে কাঁদাতে স্বপনে।।

কার সুখ লাগি রে কবি বিবাগী,
সকল তেয়াগি সাজিলি ভিখারি!
(তুই) কার আঁখি-জলে বেঁচে রবি বলে
ফুলমালা দলে লুকালি গহনে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

চোখের নেশার ভালোবাসা
চোখের নেশার ভালোবাসা

চোখের নেশার ভালোবাসা

  • Sub Title: জাগিয়া স্বপনের স্মৃতি স্মরণে কে রাখে গো॥
বরষা ঐ এল বরষা
বরষা ঐ এল বরষা

বরষা ঐ এল বরষা

  • Sub Title: আলোর ধারায় জল ঝরঝরি অবিরল
কত নিদ্রা যাও রে কন্যা
কত নিদ্রা যাও রে কন্যা

কত নিদ্রা যাও রে কন্যা

  • Sub Title: যাবার বেলায় শুনিয়া যাই তোমার মুখের বাণী॥

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated