"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি
পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি
  • Sub Title: হল বিশ্ব-রাধা ঐ সুরে উদাসী

পথে পথে কে বাজিয়ে চলে বাঁশি।
হল বিশ্ব-রাধা ঐ সুরে উদাসী।।
শুনে ঐ রাখালের বেণু

ছুটে আসে আলোক-ধেনু,
ঐ নীল গগনে রাঙা মেঘে
ওড়ে গোখুর-রেণু,
আসে শ্যাম-পিয়ারী গোপ-ঝিয়ারি
গ্রহ-তারার রাশি।।

সেই বাঁশির অন্বেষণে
যত মন-বধূ ধায় বনে,
তাদের প্রেম-যমুনায় বাণ ডেকে যায়
কুল খোয়ায় গোপনে।
তারা রাস-দেউলে রসের
বাউল আনন্দ-ব্রজবাসী।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী
আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী

আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী

  • Sub Title: জাগে আমার জাগ্রত প্রেম দুয়ারে তার দ্বারী॥
পাষাণের ভাঙালে ঘুম
পাষাণের ভাঙালে ঘুম

পাষাণের ভাঙালে ঘুম

  • Sub Title: কে তুমি সোনার ছোঁওয়ায়
ভুবন-জয়ী তোরা কি হায়
ভুবন-জয়ী তোরা কি হায়

ভুবন-জয়ী তোরা কি হায়

  • Sub Title: খোদার রাহে আনল যারা দুনিয়া না-ফরমান

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated