"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
  • Sub Title: মধুর আনন্দ-উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা

চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
মধুর আনন্দ-উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা।।
মুকুল-সৌগন্ধ ভারে দখিনা পবন

নৃত্যের ছন্দে চলে মর্মরিয়া বেণু-বন।
তটিনী ঊর্মির মর্ম নিয়া
শত ভঙ্গে চন্দ্রে নিবেদিয়া
দুর্নিবার প্রেমোচ্ছ্বাসে কণ্ঠ-কল-গীতে ভরা।।

মধুর পূর্ণিমা নিশি, পূর্ণপাত্র শিরাজি হস্তে যেন সাকি,
জ্যোৎস্নার মদির স্বপ্নে মুকুলিত মাধবীর আঁখি।
গোলাপের স্নিগ্ধগন্ধে অস্থির অন্তর,
আজি রাত্রে হাসিছে সমাহিত প্রসন্ন সুন্দর।
পরিতৃপ্ত চকোরের রুদ্ধ-কণ্ঠ লভিতে চন্দ্রের
পান করি শারাব গেলাস-ভরা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

ওগো মা ফাতেমা ছুটে আয়
ওগো মা ফাতেমা ছুটে আয়

ওগো মা ফাতেমা ছুটে আয়

  • Sub Title: দ্বীনের শেষ বাতি নিভিয়া যায় মাগো বুঝি আঁধার হ’ল মদিনা-পুরী

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated