গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই।
আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই।।
কোথায় শালা শালা কোথায়, কেবল ভদ্রলোক,ডাকতে গিয়ে জিভ কেটে ভাই ফিরিয়ে নি চোখ!
ভ্যালা ফ্যাসাদ হল দাদা, শালায় কোথায় পাই।।খুঁজতে খুঁজতে দেখতে পেলুম সম্মুখে আট-শালা,
আটশালাতে মোর শালা নাই বসেছে পাঠ-শালা,
গো-শালাতে গোরু বাঁধা, আমার শালা নাই।।খুঁজতে গেলুম শহর, দেখি শালার ছড়াছড়ি;
পান-শালাতে পান করে যায় মাতাল গড়াগড়ি,
ধর্মশালা অতিথ-শালা শালার অন্ত নাই।।হাতি-শালা ঘোড়া-শালা রাজার ডাইনে বাঁয়ে,
হঠাৎ দেখি যাচ্চে বাবু দো-শালা গায়ে,
দো-শালা তো চাইনে বাবা, এক শালাকে চাই।।দশ-শালা ব্যবস্থা ঝুলে গরিব চাষার ভাগ্যে,
দিয়াশালাই পেয়ে ভাবি, শালাই পেলাম, যাকগে!
চাইনু শালা, মুদি দিল গরম মশালাই।।ঢেঁকি-শালায় ঢেঁকি শুয়ে পাক-শালাতে ছাই,
হায় শালায় কোথায় পাই।।
গিন্নির ভাই পালিয়ে গেছে গিন্নি চটে কাঁই
- Sub Title: আমার ঘাড়ে দোষ চাপিয়ে কাঁদিছেন সদাই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 94
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ
- Sub Title: (যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিঁদ
টলমল্ টলমল্ টলে সরসী
- Sub Title: জল নিতে এলে কি গো ষোড়শী॥
মন দিয়ে যে দেখি তোমায় তাই দেখিনে
- Sub Title: মন দিয়ে যে দেখি তোমায়
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
- Sub Title: শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
তোমার আসার আশায় দাঁড়িয়ে থাকি
- Sub Title: নদীর পানে চেয়ে চেয়ে মন যে কেমন করে॥
অচেনা সুরে অজানা পথিক
- Sub Title: নিতি গেয়ে যায় করুণ গীতি
বহু পথে বৃথা ফিরিয়াছি প্রভু
- Sub Title: হইব না আর পথহারা
সেই রবিয়ল আউওলেরই চাঁদ এসেছে ফিরে
- Sub Title: ভেসে আকুল অশ্রুনীরে
হারানো হিয়ার নিকুঞ্জ পথে
- Sub Title: কুড়াই ঝরা ফুল একেলা আমি
রাত্রি-শেষের যাত্রী আমি যাই চলে যাই একা
- Sub Title: যাই চলে যাই একা
চৈত্র পূর্ণিমা রাত্রি, মাধবী-কানন মধুক্ষরা
- Sub Title: মধুর আনন্দ-উল্লাসে রাত্রে ভাসে বসুন্ধরা
ঝরা ফুল দলে কে অতিথি
- Sub Title: সাঝেঁর বেলা এলে কানন-বীথি
বাংলা
English