"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

এই নীরব নিশীথ রাতে
এই নীরব নিশীথ রাতে
  • Sub Title: শুধু জল আসে আঁখি-পাতে

এই নীরব নিশীথ রাতে
শুধু জল আসে আঁখি-পাতে।
কেন কি কথা স্মরণে রাজে?

বুকে কার হতাদর বাজে?
কোন ক্রন্দন হিয়া-মাঝে
ওঠে গুমরি ব্যর্থতাতে
আর জল ভরে আঁখি-পাতে।।

মম ব্যর্থ জীবন-বেদনা
এই নিশীথে লুকাতে নারি,
তাই গোপনে একাকী শয়নে
শুধু নয়নে উথলে বারি।

ছিল সেদিনও এমনই নিশা
বুকে জেগেছিল শত তৃষা
তারি ব্যর্থ নিশাস মিশা
ওই শিথিল শেফালিকাতে
আর পূরবীর বেদনাতে।।

কলিকাতা
ফাল্গুন ১৩২৭

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

জগজন মোহন সঙ্কটহারী
জগজন মোহন সঙ্কটহারী

জগজন মোহন সঙ্কটহারী

  • Sub Title: কৃষ্ণমুরারী শ্রীকৃষ্ণমুরারী
বেদিয়া বেদিনী ছুটে আয়
বেদিয়া বেদিনী ছুটে আয়

বেদিয়া বেদিনী ছুটে আয়

  • Sub Title: ধাতিনা ধাতিনা তিনা ঢোলক মাদল বাজে
দেখে যা তোরা নদিয়ায়
দেখে যা তোরা নদিয়ায়

দেখে যা তোরা নদিয়ায়

  • Sub Title: গোরার রূপে এল ব্রজের শ্যামরায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated