চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়।
অপরূপ সে হ’ল তোমার চিবুক গালের টোল খাওয়ায়।।
তোমার রূপের পিয়াসি প্রাণ এল হেরো অধর-তীর,জানাও আদেশ, ফিরুক সে প্রাণ, নয় বুঝি সে ছেড়ে যায়।।
শেয়্র:-
কখন মঞ্জুর হবে প্রভু, এই ব্যথিতের আর্জি পেশ্।
কোন্ মোহানায় এক হবে মোর হৃদয় ও তার আকুল কেশ।
নাই গো তাহার শান্তি ও সুখ হের্ল যারে ওই আঁখি,
তাহার চেয়ে চটুল ও-চোখ পর্দাতেই রাখ্ ঢাকি’।
রক্ত-রাঙা পথ হ’তে মোর বাঁচিয়ে চ’লো নীল আঁচল,
তোমার প্রেমের শহীদ্ অনেক রাঙিয়েছে ওই পথতল।ফুল্লমুখী ফুলের তোড়া পাঠিয়ে দিয়ো ভোর-বায়ে,
তোমার দেশের ফুল-কাননের গন্ধ পাব সেই হাওয়ায়।।
প্রার্থনা তার জানায় হাফিজ্- শুন্নেওয়ালা কও, ‘আমিন!’
প্রিয়া আমার মৌ-মিঠে তার চুনির ঠোঁটের চুম বিলায়।।
চাঁদের মতন রূপ পেল রূপ তোমার রৌশন্ রূপ-বিভায়
- Sub Title: অপরূপ সে হ’ল তোমার চিবুক গালের টোল খাওয়ায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 84
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
চাঁদের পিয়ালাতে আজি
- Sub Title: জোছনা-শিরাজি ঝরে
কি হবে জানিয়া বল কেন জল নয়নে
- Sub Title: তুমি তো ঘুমায়ে আছ সুখে ফুল-শয়নে
কে পাঠালে লিপির দূতী
- Sub Title: গোপন লোকের বন্ধু গোপন
ফিরিয়া এসো এসো হে ফিরে
- Sub Title: বঁধু এ ঘোর বাদলে নারি থাকিতে একা
মোর বুক-ভরা ছিল আশা
- Sub Title: ছিল প্রাণ-ভরা ভালোবাসা
এই বিশ্বে আমার সবাই চেনা
- Sub Title: যারে দেখি হয় মনে সেই বন্ধু প্রিয় ভাই
দীপ নিভিয়াছে ঝড়ে জেগে আছে মোর আঁখি
- Sub Title: কে যেন কহিছে কেঁদে মোর বুকে মুখ রাখি’
চল্ রে চপল তরুণ-দল বাঁধন হারা
- Sub Title: চল্ অমর সমরে চল ভাঙি’ কারা
ভোরের হাওয়া এলে
- Sub Title: চুম হেনে নয়ন-পাতে
দোলে নিতি নব রূপের ঢেউ-পাথার
- Sub Title: ঘনশ্যাম তোমারি নয়নে
বিকাল বেলার ভূঁইচাঁপা গো
- Sub Title: সকাল বেলার যুঁই
আয় বনফুল ডাকিছে মলয়
- Sub Title: এলোমেলো হাওয়ায় নূপুর বাজায়
বাংলা
English