আজ সুদিনের আস্ল ঊষা, নাই অভাব আজ নাই অভাব।
অরুণ রবির মতন রাঙা পেয়ালা ভরি’ আন্ শারাব।।
ঊষার করে পেয়ালা রবির, উপচে’ পড়ে কিরণ-মদ,মধুর উজল সময় এমন, আজ ক’রো না দিল্ খারাব।।
শান্ত কুটির, বন্ধু সাকি, মধুর-কণ্ঠ গায় গজল,
আয়েশ-সুখের আরাম গো তায় নৌ-জোয়ানী বে-হিসাব।।
নাচ্ছে প্রিয়া সাকির সাথে, সুর-পিয়াসি দেয় তালি,
সাকির আঁখির মদির লীলা টুটায় মদের বদ-খোয়াব।।
মদের নেশার মিঠার লোভে, সাবাস চতুর ফুল-মালী-
লুকিয়ে রাখো সবুজ পাতায় শারাব-মধুর লাল গোলাব।।
পর্ল প্রিয়া যেদিন কানে গানের মোতি হাফিজের,
সেদিন হ’তে উর্বশী মোর শুনছে গানের বীণ্-রবাব্।।
আজ সুদিনের আসল ঊষা, নাই অভাব আজ নাই অভাব
- Sub Title: অরুণ রবির মতন রাঙা পেয়ালা ভরি’ আন্ শারাব
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 101
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা
- Sub Title: চল অমর সমরে চল্ ভাঙি কারা
ভেসে যায় হৃদয় আমার মদিনা-পানে
- Sub Title: আসিলেন রসুলে-খোদা প্রথম যেখানে
জাগো জাগো, পোহাল রাতি
- Sub Title: গগন-আঙনে ম্লান চাঁদের বাতি
আমার সোনার হিন্দুস্থান
- Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
ঈদ মোবারক ঈদ মোবারক
- Sub Title: দোস্ত ও দুশমন পর ও আপন
শাওন আসিল ফিরে
- Sub Title: বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না
বুকে তোমায় নাই বা পেলাম
- Sub Title: রইবে আমার চোখের জলে
বল্লরী-ভুজ-বন্ধন খোলো
- Sub Title: অভিসার-নিশি অবসান হলো
পথে পথে ফেরো সাথে মোর বাঁশরীওয়ালা
- Sub Title: নওলকিশোর বাঁশরীওয়ালা
গানগুলি মোর আহত পাখীর সম
- Sub Title: লুটাইয়া পড়ে তব পায়ে প্রিয়তম
সেই রবিয়ল আউওলেরই চাঁদ এসেছে ফিরে
- Sub Title: ভেসে আকুল অশ্রুনীরে
হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারে বারে
- Sub Title: ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে
বাংলা
English