ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্
নগরে উঠেছে কি আনন্দ কোলাহল।সবাই বলে ও রানী মা! নাইক উমার গুনের সীমা,
পায়ের ধুলো দিয়ে, হেসে, নাশে অমঙ্গল।ও নয়, মা, সামান্য মেয়ে, তুই ধন্য হলি ওরে পেয়ে,
যে-ঘরে যায়, ধনে জনে সেই ঘরই উজল।লক্ষ লক্ষ মূর্তি ধরে অর্বিভূতা লক্ষ ঘরে,
শক্তিরূপা ব্রক্ষ্মময়ী বলছে ভক্তদল!
জন্ম অন্ধ ছিল কজন মা মা বলে কল্লে ভজন,
উমা হাত বুলিয়ে নয়ন দিল-দেখবি যদি চল।ওমা গৌরি! একি কান্ড পাগল কল্লি এ ব্রক্ষ্মন্ড
আমার শুধু চক্ষে ঠুলি, এমনি কর্মফল!
না, না, উমা, দিসনে নয়ন, ভাঙিসনে মা, সুখের স্বপন,
তুই আদ্যাশক্তি, ভাবতে আমার চক্ষে আসে জল।স্বপ্ন যদি হয়, মা তারা, করিসনে মা, স্বপ্নহারা।
আমি কন্যাহারা হতে নারি আমার এক মেয়ে সম্বল।।
ওমা উমা, এ আনন্দ কোথা রাখি বল্
- Sub Title: নগরে উঠেছে কি আনন্দ কোলাহল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 84
বাউল গান এর নতুন প্রবন্ধ
হাসন রাজা ভাবিয়া দেখো মনে
- Sub Title: এ ভবে আসিলায় ওরে তুমি কেনে?
হদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি
- Sub Title: সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
সুধামৃত শ্ৰীহরি নাম কে নিবে আয়
- Sub Title: গউর নিতাই আইসে প্ৰেমবশে হরিনামের লোট বিলায় চি
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা
- Sub Title: তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
খুলনা আমার শ্বশুর বাড়ি বলতে লজ্জা নাই
- Sub Title: তোমরা আমার শালা-শালী আমি দুলাভাই
প্রাণ বন্ধুয়ারে আর কত জ্বালাবে
- Sub Title: (প্রাণ বন্ধুয়ারে) বলিতে বিদরে বুক, প্রেম করে যে এত দুঃখ
মানুষ হলে মানুষ মিলে নইলে মানুষ মিলে না
- Sub Title: মানুষের ভিতরে মানুষ সহজে ধরা দেয় না
দয়াল বলে ডাকে তোমায় কাঙালে
- Sub Title: মুক্ত করে দাও গো দয়াল
আর, কতদুরে আছ, প্রভু
- Sub Title: কতদুরে আছ, প্রভু, প্রেম-পারাবার?
আর কতদিন ভাঙা বজরা ঠেলিব
- Sub Title: বজরা যে পুরান হইছে রূক কাঠ পচে গেছে
বাংলা
English