"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: চরণে এসেছে পাগল

চরণে এসেছে পাগল, কি হবে বল!
চরণে এসেছে পাগল।

করি না ধর্ম কর্ম, বুঝি না শাস্ত্র মর্ম,
ঘুরতেছে এ মহিমণ্ডল।

কল্পনা যতই ছিল, সব তো বদলিয়ে গেল,
এখন কি করতে হবে বল।

প্রাণে প্রাণ মিশাইবারে, ডেকেছ আঁখি ঠারে,
করেছ কত চক্র ছল।

এসেছি সরল প্রাণে, মরেছি প্রেমের বানে,
দেখতেছি সরলে গরল।

শোক সন্তপ্ত প্রাণে, এসেছি শ্রীচরণে,
অনলে ছিটিবারে জল।

স্বস্নেহে সামনে ডাক, আপন মাহাত্ম্য রাখ,
আমাকে তোমার বলে বল।

ইব্রাহিম পুত্র দিয়ে, খলিল খ্যাতি নিয়ে,
জগতে কীর্তি রেখে গেল।

করেছি পুত্র দান, আমাকে কি সম্মান,
করিবে ভক্ত বৎসল।

শুনহে অন্তর্যামী, বল কি করব আমি,
আশাতে এ জনম গেল।

করিয়ে কৃপা দান, রাখ করিমের প্রাণ,
স্থান দিয়ে রাঙ্গা চরণতলে।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

সে হইল গো নিষ্ঠুর কালিয়া

  • Sub Title: সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
রাধারমণ দত্ত

ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া

  • Sub Title: কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া
রাধারমণ দত্ত

উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে

  • Sub Title: বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে
রাধারমণ দত্ত

ললিতে, জলে গিয়াছিলাম একেলা

  • Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিয়া গো প্ৰাণে মরি গো ঝুরিয়া

  • Sub Title: কেনে আইলাম জলের ঘাটে নিষেধ না মানিয়া গো ধু
কবিয়াল রমেশ শীল

চিনতে পারি না ভান্ডারী

  • Sub Title: দমের কলে পুতুল নাচাও চিনতে পারিনা
রাধারমণ দত্ত

বাঁশির গানে জীবন সংশয়

  • Sub Title: আমার উড়ে গেছে মনপাখী ধু
রাধারমণ দত্ত

হরির নাম কর সার, ওরে বদন

  • Sub Title: ভাই বন্ধু স্ত্রীপুত্র সকলি অসার
হাসন রাজা

রঙিলা বাড়ৈ এই ঘর বানাইয়াছে কলে

  • Sub Title: রঙে রঙে ঘর বানাইয়া বসি ঘরে খেলে
মাইজভাণ্ডারী গান

আমার শ্যামের বাঁশি রায়

  • Sub Title: মন প্রাণ হৈরে গেল করি কি উপায়
দুর্বিন শাহ

মান কুলমান সব ছাড়িলাম

  • Sub Title: ওই যমুনায় যাইয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated