"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: কার নূরী পদ হেরি জুড়াব এই তাপি মন

প্রাণের মাওলা ঘরে নাই কারে ডাকি বাবাধন।
কার নূরী পদ হেরি জুড়াব এই তাপি মন।

রাজ্য ছেড়ে রাজা গেল, জগত আন্ধার হল।
হায়রে মাওলা কোথা গেল শূন্য করি সিংহাসন।

কে হইবে কর্ণধার, কে নিবে জগতের ভার।
এই দুনিয়া পাবে কি আর হেন যোগ্য মহাজন।

আর কি উদিবে শশী, আর কি পোহাবে নিশি।
আর কি অমরাপুরে হবে প্রেম আলাপন।

না পুরাতে মনের আশা, না মিটিতে প্রেম পিপাসা।
মিলন যামিনী গত হল একি বিড়ম্বন।

হায়রে মাওলা কি করিলে, কি প্রমাদ ঘটাইলে।
কান্দিয়ে আকুল তোমার হতভাগ্য দাসগণ।

দুঃখে দৈন্যে অভিমানে, কাতর হইলে প্রাণে।
সুখ শান্তি পাবে তারা হেরে কার চন্দ্রানন।

করিমের প্রাণের সুরে, চন্দ্র তারা খসে পড়ে।
বল বাবা কোথা গেলে পাব তোমার দরশন।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

শ্যাম রাজ পন্থের মাঝে

  • Sub Title: দাঁড়াইয়া রহিয়াছে কিবা কাজে
দুর্বিন শাহ

ধরিয়া কাসেমের গলে

  • Sub Title: সখিনা কাঁদিয়া বলে
মাইজভাণ্ডারী গান

অহে পাপী মন থাকিতে জীবন

  • Sub Title: সমাধিতে মন, কর নিমগন
মাইজভাণ্ডারী গান

একবার এসে কর আসন

  • Sub Title: তব জন্য সাজাইছি হৃদ সিংহাসন
রাধারমণ দত্ত

কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে

  • Sub Title: আইস গৌর এই আসরে ধু
কবিয়াল রমেশ শীল

মাটির মুর্তির পূজা ছেড়ে

  • Sub Title: সপ্তদ্বিপ আঠার আলম মানুষের ভিতর
রাধারমণ দত্ত

অনুরাগ কোন অবতার রে, গৌরাঙ্গচান্দ

  • Sub Title: এমন দয়াল আইল ঘরে ঘরে প্ৰেম বিলাইল
রাধারমণ দত্ত

কৃপা করে চৈতন্য নিতাই

  • Sub Title: তোমরা দু ভাই গৌর নিতাই আমরা দুই জগাইমাধাই চি
মাইজভাণ্ডারী গান

কে দিল জ্বালাইয়া বলো

  • Sub Title: কে দিল জ্বালাইয়া বলো কার নিঠুর মন
রাধারমণ দত্ত

বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি

  • Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা
রাধারমণ দত্ত

জল আনিতে দেইখে আইলাম গো সখী গৌরবরণ বাঁকা

  • Sub Title: এগো কি কুক্ষেণে শ্যামের সনে হইল আমার দেখা

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated