"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: গাউসে আজম যিনি, সর্বকার শিরোমণি

প্রভু কৃপা কি বর্ণিব, কৃপা কাব্য কি রচিব, বর্ণিলে সে না যায়ে বর্ণন।
গাউসে আজম যিনি, সর্বকার শিরোমণি,
সৃষ্টি দলে তিনি প্রাণ ধন।।

রসিকের নেত্রমণি, প্রেমাকাশে দিনমণি,
যার জ্যোতে ভব আলোকিত।
উদিতে সে দিবাকর, তারকা কি শশধর,
যত ছিল হৈল লুকিত।।

নিরাঞ্জন জ্ঞানুদ্যানে, তত্ত্বে গুণী অলিগণে,
না পাইলে সুপুস্প এমন।
সৌরভ পেয়ে তাহান, উদাসময় ভুবন,
ধৈর্য ধরয়ে কার মন।।

মধুপ বুলবুল যত, মধুরাশায়ে মোহিত,
চারিদিকে সুরবে ভ্রময়।
অলিগণ পরিতোষ, কীট আদি মনেরোষ,
মধুকোষ অতি উচ্চময়।।

অলিকুল মধু পানে, পরিমল মন প্রাণে,
সর্বত্রে সর্বদা পুলকিত।
দিবা নিশি দীপ্তিমান, যেন ভবে স্বর্গ স্থান,
দেব দল চৌদিকে বেষ্টিত।।

অনন্ত প্রশংসা যার, করিলে প্রশংসা তাঁর,
নিন্দা হবে গুণীর নিকট।
তেকারণে আপ্ত কাব্য, ভাবি মনেতে কর্তব্য,
স্বীয় গল্প করিনু প্রকট।।

মকবুল অধীনে বলে, নিরীক্ষিয়ে সে নির্মলে,
সাফল্য হৈল দু’নয়ন।
পুনঃ পদ ছবি প্রায়ে, মিশিতে পারিলে পায়ে,
সুলভ্য হৈবে এ জীবন।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

দেহ প্রাণ যোগে হয়ে

  • Sub Title: তেকারণে যুক্ত তাতে এ দোহ চরিত
হাসন রাজা

মন মনিয়া রে ও মোর মন মনিয়া

  • Sub Title: কোনদিন যাইবায় মনিয়া তুমি উড়িয়া রে
কবিয়াল রমেশ শীল

অতুল অমূল্য এই প্রেম

  • Sub Title: ধনী মানী পায় না তারে পায় আশেকানে
দুর্বিন শাহ

চার রঙে ফুল ফুটিয়াছে

  • Sub Title: কুরেশের বাগিচাতে
রাধারমণ দত্ত

আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে

  • Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?
কবিয়াল রমেশ শীল

দেখতে যারে আকুল হয়ে

  • Sub Title: জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে
হাসন রাজা

কারে বন্ধে করিব পার মোল্লার ঝি, বন্ধে করিব পার

  • Sub Title: তুর বাপে করে নমাজ রোজা আমি গোনাগার
দুর্বিন শাহ

তমালডালে বসে কোকিলা

  • Sub Title: ডাকরে কুহু সুরে
দুর্বিন শাহ

এ কোমল পরানে সই গো

  • Sub Title: জ্বালা পোড়া সয় না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated