বৃথা যায় জীবন মাওলাজীর দরবারে চল মন
মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন ।সৎ গুরু না মিলে যদি মানব জন্ম বৃথা হয়,
সংগ গুণে রংগ ধরে সাধু ফকির দরবেশ কয়,
সত্য গুরু মিলে যদি খুলে দিবে জ্ঞান নয়ন ।।সমুদ্র পার হতে যেমন সুদক্ষ কাণ্ডারী চাই,
সৎ গুরু বিহনে ভব সাগর পারের আশা নাই,
সম্পদে বিপদে ভাব মাওলা ধনের দুই চরণ।সেবা প্রকরণ যোগে তুষ্ট কর গুরুকে,
ইশারায় দেখায়ে দিবে মানবরূপী তুমিকে,
আঁধার ঘরে জ্বলবে আলো সুখে হবে কাল যাপন ।।রমেশ বলে বৃথা এই ভবের মাঝে আসিলাম,
মাঝি ছাড়া নৌকার মত উজান ভাটি ভাসিলাম,
হেলায় খেলায় দিন হারালাম নিকটে এল শমন ।।
বৃথা যায় জীবন
- Sub Title: মানব জনম সফল হবে পাবে মাওলার দরশন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 59
বাউল গান এর নতুন প্রবন্ধ
অহে অবোধ মন কারো প্রেমে
- Sub Title: এই ভবে জান সবে, আপনে আপন
শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
- Sub Title: না পুরিল-মনের দুরাশা
মরুভূমি মনে মোর তুমি
- Sub Title: কায়ার ফানুসে যেন, দীপ্তি প্রায় হও প্রাণ
আমি ডাকছি কাতরে
- Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
ওরে হাসন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধরে
- Sub Title: দিলের জিঞ্জির দিয়া
ও প্রাণবৃন্দে প্ৰাণ যায় বন্ধুয়া বিনে
- Sub Title: আমি বন্ধু হারা; জিতে মরা তনু ক্ষীণ দিনে দিনে
নতুন গাঙে প্রেম তরঙ্গে
- Sub Title: আসবে জোয়ার
আমায় ক্ষমা করো হে, প্রভু অপরাধ আমার
- Sub Title: রাহমান রাহিম তুমি জলিলও জব্বার
বন্ধের লাগি কান্দে আমার মন
- Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
ওহে প্রাণের সার
- Sub Title: শুনরে প্রাণের ধন অধীনের নিবেদন
বাংলা
English