"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আশক মাশুক কথা বলি এইখানে
আশক মাশুক কথা বলি এইখানে

আশক মাশুক কথা বলি এইখানে

আশক মাশুক কথা বলি এইখানে।
আশক বুঝিয়া কর পাবে নিরাঞ্জনে।।

দরদে আশক করে মেয়েদের ধ্যানে।
মেয়েরা আশক করে মরদের পানে।।

এ সব আশক ভাই ফাছেকী জানিবে।
দুনিয়াদার হয়ে যে দীন হারাইবে।।

ফাছেকী আশক তাই কবুল পড়িবে।
জেলেখার মত যদি হইতে পারিবে।।

তৈমুর বাদশার বেটী জেলেখা যে নাম।
ইছুফে খরিদ করে করিল গোলাম।।

আশকের তরে বিবি জান মাল দিল।
আঠার বছর সে আশকে জলিল।।

তার পরে আল্লার মেহের যে হইল।
ইছুফের সাথে তার মিলাইয়া দিল।।

লাইলী মজনু তারা দুনিয়ায় ছিল।
ফাছেকী আশকে তারা পাগল হইল।।
আল্লাতালা তারে যে দয়াবান হইয়া।
ছাদেকী আশকে নাম দিলেন লিখিয়া।।

ছাদেকী আশক তাই দেখ না খুঁজিয়া।
আল্লাকে চিনিয়া ধর মাশুক জানিয়া।।

আল্লাকে স্বামী জান আওরত হইয়া।
আওরত কাছে ভাই লেহ না শিখিয়া।।

যে দিনে মরদে সাদী লইল করিয়া।
সে বিবির চিন্তা যত গেল দূর হৈয়া।।

কি জানে সে রাজা আর কি জানে খাঁজানা।
চাউলের দর কত কিছুই জানেনা।।

কাছারী দরবার সে কিছুই শুনে না।
স্বামী ভূলাবার জন্য পরেন গহনা।।

ভাল বেশ ফুল তেল বিনা সে মাখে না।
স্বামী সঙ্গে শয়নের করেন বাসনা।।

হাস্য বদনেতে থাকে, না জানে ভাবনা।
শরীর যতন করে বশন-মার্জনা।।

ছোয়ারী বিহনে বিবি রাহাতে চলেনা।
দৌড়াদৌড়ি পাবে কড়ি কিছুই লাগে না।।

সুখের উপরে সুখ ভাবিয়া দেখ না।
ভালবাসে যদি তার খছম আপনা।।

যেজন পুষেছে সাদী মাবুদের সনে।
কত সুখে আছে সেই কেবা তাহা জানে।।

সামান্য স্বামীর সুখে এত এ ভূবনে।
অমর স্বামীরে পাবে যত আশকানে।।

সেই স্বামী যে পেয়েছে কি দিব তুলনা।
মউতের কালে তারে শমনে ছোবে না।।

জঠর যাতনা তার কিছুই রবে না।
দোজক বলিয়া ডর তাহার হবে না।।

দুনিয়াতে নাহি তার সুখের ভাবনা।
কাছারী যে দরবার তাহার রবে না।।

স্বামীর ভাবেতে পরে ভাবের গহনা।
নাম-মালা গলে পরে কখন ছাড়ে না।।

যথা যার তথ্য বলে স্বামী-উপাসনা।
কূল-মান ব’লে ভয় সেহত রাখে না।।

রাত্রদিন সাধে সেই স্বামীর সাধনা।
পাইবে অমূল্য ধন পুরিবে বাসনা।।

পয়ার ছাড়িয়া করি ত্রিপদী রচনা।।

আরো আছে লেখা অস্পষ্ট তাই প্রকাশ করতে পারলাম না বলে দুঃখিত :( ...
Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

ভালোবাসিবে বলে ভালোবাসিনে

ভালোবাসিবে বলে ভালোবাসিনে

  • Sub Title: আমার সে ভালোবাসা, তোমা বই, জানিনে!
রাধারমণ দত্ত

শ্রী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন

  • Sub Title: চৌষোট্টি মহন্ত সঙ্গে পারিষদগণ
মাইজভাণ্ডারী গান

অহে মম প্রাণেশ্বর থেকে সদা

  • Sub Title: প্রাণপতি হৈয়ে কেন, না তোষিলা দর্শন দানে
মাইজভাণ্ডারী গান

চার রঙ্গের মসল্লা দিয়া

  • Sub Title: দিবানিশি ভাব বসি, ডাক তারে সারাক্ষণ
শাহ আব্দুল করিম

পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে

  • Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
তোমারি ভবনে আমারি বাস

তোমারি ভবনে আমারি বাস

  • Sub Title: তোমারি পবনে আমারি শ্বাস
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদের অনলে সদায় অঙ্গ জ্বলে

  • Sub Title: তাপের তাপিনী, প্রেম সোহাগিনী বিলাপী কুহরি প্রিয়া আয় আয়রে
রাধারমণ দত্ত

জাতি কুল মান হারাইলাম যাহার লাগি

  • Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক

আমি ধর্মের মর্ম বুঝিনি তাই সেজেছি নাস্তিক

  • Sub Title: আমি দুনিয়া ঘুরিয়া আজও ধর্মের সংজ্ঞা পাইনি সঠিক
দুর্বিন শাহ

অকূল নদীর পারে রে

  • Sub Title: বসে অন্ধকারে রে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated