মন তুই কার ভরসে রইলে বসে
আশার আশে দিন তো গেল।। ধু।।
যায় রে সুদিন না হইল দিনদুঃখের যামিনী আইল৷
ছাড় মন খুটিনাটি ময়লা মাটি
খাঁটি হইয়ে পথে চল।।
মায়াফল কর ছেদন যাই বৃন্দাবন
সাধের তরী ঘাটে রইল৷
থাকতে জোয়ার হও হুশিয়ার
সাধের তরী বাইয়ে চল।।
গাইয়ে নামের সারি … ধর পাড়ি
তৈরে যাবে গহিন জল৷
অনুরাগ বাতাসে পাইলে শ্রদ্ধা পালে
যারে প্ৰেম সিন্ধু কূল।।
রাধারমণ বলে উলটা কলে কলে
প্ৰেমনগরে চল৷
প্ৰভু রঘু কহেন পষ্ট না হয় কষ্ট
বুঝব রাধা নামের ফল।।
মন তুই কার ভরসে রইলে বসে
- Sub Title: আশার আশে দিন তো গেল ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 127
বাউল গান এর নতুন প্রবন্ধ
কাষ্ঠের উপর চামড়া দিয়া
- Sub Title: কে বানাইল ঢোল
পাগলের প্রেমবাজারে গেলে
- Sub Title: কেউ আর ফিরে না
চলেছে হরি নামের গাড়ী
- Sub Title: আয় কে যাবি বৃন্দাবন
সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না
- Sub Title: গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা
বন্ধু কি টোনা জানে
- Sub Title: যে দিন হতে প্রথম দেখা নয়নে নয়নে
কিনা দোষে তেজিলায় আমারে রে বন্ধু
- Sub Title: কিনা দোষে তেজিলায় আমারে ধু
তুমি বিনে মনের বেদন কারে কই
- Sub Title: ভালো মন্দ যা-ই করি তোমার ছাড়া তো অন্যের নই
কুখনে গো গিয়াছিলাম জলের লাগিয়া
- Sub Title: আমি নিষেধ না মানিয়া সখী গো
রূপ সিন্ধু যবছে তেরে
- Sub Title: সিন্ধু ছাপে বিন্দু মেঁ ছব্ খোঁজ মেঁ আয়া
এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা
- Sub Title: কই গেল তর বাঁকা খোঁপাকই গেল তর ফুলের ঝোপা
আমার কি হইল-প্ৰাণ সখী গো জলের ঘাটে গিয়া
- Sub Title: তারে দেইখে আইলাম-প্ৰাণে মইলাম কলঙ্কিনী হইয়া
বাংলা
English